স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এশিয়া কাপ ২০২৩

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই আজ

কে জিতবে এই মর্যাদার লড়াই? ছবি : সংগৃহীত
কে জিতবে এই মর্যাদার লড়াই? ছবি : সংগৃহীত

ক্রীড়াঙ্গনে কিছু দ্বৈরথ আছে যা ওই মাঝেমধ্যে ওই খেলাকেও ছাড়িয়ে শিরোনাম হয়ে যায়। ফুটবলে সেটি রিয়াল-বার্সেলোনা, টেনিসে তা নাদাল-জোকোভিচ, ফর্মুলা ওয়ানে সেটি ফেরারি ও মার্সিডিজের। এই সব খেলার মতো ক্রিকেটেও একটি মহারণ আছে যা ক্রিকেটকেও ছাড়িয়ে গিয়েছে । বলছি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট লড়াইয়ের কথা।

যেকোন খেলায়ই ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর সেই খেলা যদি ক্রিকেট হয় তাহলে তো কথাই নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে ঢেউ আছড়ে পড়ে দর্শকদের মধ্যেও। রাজনৈতিক বৈরিতার কারণে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় দর্শকদের এই লড়াই দেখতে বড় কোনো টুর্নামেন্ট ছাড়া আর সুযোগ নেই। অবশেষে এশিয়া কাপের মঞ্চে আরও একবার সেই রোমাঞ্চের লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর আবারও ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। চলমান এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি। নিজেদের প্রথম ম্যাচে নবাগত নেপালের বিপক্ষে বিশাল জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। অন্যদিকে আসরে প্রথমবারের মতো খেলতে নামছে ভারত। মর্যাদার লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দল দুটি। শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে শেষবার দেখা হয়েছিল উপমহাদেশের এই দুই দলের। ইংল্যান্ডের ম্যানচেস্টারে ১৬ জুনের সেই দেখায় ম্যাচটি বৃষ্টি আইনে ৮৯ রানে জিতে নিয়েছিল ভারত। এরপর ওয়ানডে ফরম্যাটে না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে তারা চারবার মুখোমুখি হয়েছে। উভয় দলই জিতেছে দুটি করে ম্যাচ। সম্প্রতি আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে পাকিস্তান।

এবারের আসরের উদ্বোধনী ম্যাচে নেপালকে স্রেফ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। তবে সেই বড় জয়ের পরেও উচ্ছ্বসিত ছিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কারণ ভারতের বিপক্ষে লড়াই নিয়েই তার সব চিন্তাভাবনা। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক বাবর বলেন, ‘নেপালের বিপক্ষে ম্যাচটি ছিল প্রস্তুতির ভালো সুযোগ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাই না। ভারতের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচে কি হবে তা আগ থেকে বোঝা যায় না। আমরা সতর্ক থাকতে চাই।’

ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা উজার করে দিতে মুখিয়ে থাকা বাবর আরো বলেন, ‘ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে হবে। তবে অতিরিক্ত চাপ নিতে চাই না। আশা করি, ফল আমাদের পক্ষেই আসবে। আমাদের ব্যাটার-বোলাররা দারুণ ছন্দে রয়েছে। ভারতের বিপক্ষে ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই শুরুটা ভালো করতে হবে।’

এদিকে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘যে কোনো ফরম্যাটেই শক্তিশালী এক দল পাকিস্তান। ওয়ানেডেতে এখন শীর্ষে রয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে জয় পেতে তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। আমাদের ব্যাটিং-বোলিং বিভাগ অনেক শক্তিশালী। কিন্তু মাঠের লড়াইয়ে সেরা ক্রিকেটই খেলতে হবে। পাকিস্তানের শক্তিশালী বোলিংকে সামলাতে আমাদের ব্যাটারদের বড় দায়িত্ব নিতে হবে।’

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ১০ ম্যাচের মাত্র ৩টিতে পরাজয়ের পরিসংখ্যান মনে করিয়ে দিয়ে রোহিত বলেন, ‘গত কয়েক বছরে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে আমাদের পারফরম্যান্স বেশ ভালো। ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছি আমরা। দল হিসেবে খেলতে পারলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারব আশা করছি।’

ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলির দৃষ্টিতে পাকিস্তানের প্রধান শক্তি বোলিং। তাদের বোলারদের সামলাতে পারলে জয় পাওয়া কঠিন হবে না। কোহলি বলেন, ‘আমার মনে হয়, পাকিস্তানের প্রধান শক্তি বোলিং। তাদের দলে দারুণ কিছু বোলার আছে। যে কোনো মুহূর্তে ম্যাচের গতি পাল্টে দিতে পারে তারা। তাদের বিপক্ষে খেলতে গেলে নিজেদের সেরা ছন্দে থাকতে হবে আমাদের।’

এদিকে দল সাজানো নিয়ে চিন্তা নেই পাকিস্তানের। সদ্য চারটি ওয়ানডে ম্যাচে জয় সেটারই প্রমাণ দেয়। এ জন্য ম্যাচের একদিন আগেই একাদশও দিয়ে দিয়েছে তারা।

কিন্তু একাদশ সাজানো নিয়ে ভারতের কপালে চিন্তার ভাঁজ। বিশেষভাবে মিডল অর্ডার নিয়ে। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ার পরও এশিয়া কাপের দলে নেওয়া হয় দুই মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলকে।

এশিয়া কাপের জন্য দলের কন্ডিশনিং ক্যাম্পে আইয়ার পুরোপুরি ফিট হয়ে উঠলেও, এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন রাহুল। এ জন্য মিডল অর্ডারে কোন ব্যাটারকে খেলানো হবে, সেটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্বান্ত নিতে পারেনি ভারত। টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, উইকেটরক্ষক হওয়ায় একাদশে সুযোগের সম্ভাবনা সবচেয়ে বেশি ইশান কিশানের। সেক্ষেত্রে পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন কিশান।

এদিকে ১৩ মাসেরও বেশি সময় পর ভারতের হয়ে ওয়ানডে খেলতে নামবেন পেসার যশপ্রীত বুমরা। ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি। গেল মাসে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নামেন বুমরা। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন বুমরা। এবার ৫০ ওভারের ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে তাকে।

তবে এত কিছুর পরেও ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়েই দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ ওই বেরসিক বৃষ্টি। শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির হওয়ার সম্ভাবনাও। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। এরপর ৭টার দিকে একটু কমার সম্ভাবনা আছে। তবে ৮টা থেকে ১১টা পর্যন্ত আবারও বৃষ্টি হতে পারে। এই সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ।

অর্থাৎ পুরো সময় না হলেও ম্যাচের কোনো না কোনো সময় বৃষ্টি হতেই পারে। যদিও বৃষ্টির কথা মাথা রেখেই প্রস্তুতির কমতি রাখছে না সহ-আয়োজক শ্রীলঙ্কা। মাঠ প্রস্তুত রাখা হচ্ছে, যাতে বৃষ্টি হলেও তাড়াতাড়ি খেলা শুরু করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১০

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১১

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১২

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৩

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৪

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৬

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৭

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৮

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৯

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

২০
X