স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিনেই প্রোটিয়াদের কাছে ধরাশায়ী ভারত

রাহুলের মতো বেশিরভাগ ভারতীয় ব্যাটার এভাবে অসহায় হয়েই ফিরেছে। ছবি : সংগৃহীত
রাহুলের মতো বেশিরভাগ ভারতীয় ব্যাটার এভাবে অসহায় হয়েই ফিরেছে। ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্ব টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান এক। বিশ্বের ক্রিকেট খেলুড়ে এমন কোনো দেশ নেই যাদের মাটিতে ভারত টেস্ট সিরিজ জেতেনি তবে একটি দেশ আছে যেখানে কখনোই টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের। বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার কথা। বছরের পর বছর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে আসে। কিন্তু দৃশ্যপট আর বদলায় না। এবারও সিরিজ জেতার মিশন নিয়ে আসা রোহিত শর্মাদের ব্যর্থ হয়ে ফেরত যেতে হবে। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৩২ রানে তিন দিনেই টেস্ট হারল রোহিতরা।

প্রথম ইনিংসে ব্যাট করে ভারত তুলেছিল ২৪৫ রান। জবাবে এই টেস্ট দিয়েই অবসরে যাওয়া ডিন এলগারের দুর্দান্ত ১৮৫ রানে ভর করে প্রোটিয়ারা করে ৪০৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেস তোপে পড়ে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় ভারত। এর ফলে এক ইনিংস ও ৩২ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দ্বিতীয় দিনে শতরানের পরে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আজকের খেলা শুরু করেন এলগার। তাকে যোগ্য সঙ্গ দেন জানসেন। তাদের ১১১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা। ১৮৫ রান করে নিজের শেষ সিরিজ খেলতে নামা এলগার আউট হলেও টেইল এন্ডারদের নিয়ে দলীয় রান ৪০০ পার করান জানসেন। অধিনায়ক বাভুমা ইনজুরির কারণে ব্যাট করতে না নামায় ৪০৮ রানে শেষ হয় প্রোটিয়াদের প্রথম ইনিংস।

১৬৩ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। উইকেটে এসে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখলেন ব্যাটাররা! নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল ভারত। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ৮ বল খেলে ডাক খেয়েছেন ভারত অধিনায়ক। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ইয়াশভি জয়সাওয়ালও। এই তরুণ ফিরেছেন ৫ রান করে।

১৩ রানে দুই ওপেনারকে হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা করেন শুভমান গিল ও বিরাট কোহলি। এই দুজনের তৃতীয় উইকেট জুটিতে ম্যাচে ফেরার আভাস ছিল। তবে ২৬ রান করে গিল ফিরলে ভাঙে ৩৯ রানের জুটি। তিনে নেমে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারাটা গিলের জন্য ব্যর্থায় ছিল!

গিল ফেরার পরও অপর প্রান্তে অবিচল ছিলেন কোহলি। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটারকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করেছেন কোহলি, আরেক প্রান্তে চলেছে যাওয়া-আসার মিছিল। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে কোহলির ব্যাট থেকে এসেছে ৭৬ রান।

সেঞ্চুরিয়ে এতটাই অসহায় ছিল ভারত যে, দ্বিতীয় ইনিংসে মাত্র ২ জন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছে। কোহলি আর গিল ছাড়া সবাই ছিলেন এক অঙ্কের ঘরে। প্রোটিয়াদের হয়ে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেছেন নান্ড্রে বার্গার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X