স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের জেসি

সাথিরা জাকির জেসি। ছবি : সংগৃহীত
সাথিরা জাকির জেসি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। আসন্ন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির মূল বিশ্বকাপে আম্পায়ারিং করার বিরল কীর্তি গড়তে যাচ্ছেন তিনি।

আগেও আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিং করেছেন জেসি। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ায় বয়সভিত্তিক এশিয়া কাপ ও নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবারের বিশ্বকাপ তার জন্য ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে। রাজনৈতিক কারণে পাকিস্তান দল ভারতে খেলবে না, তাই তাদের ম্যাচগুলো আয়োজন করা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ।

বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে এটি নিঃসন্দেহে এক গৌরবের মুহূর্ত। খেলোয়াড়দের পাশাপাশি এখন আম্পায়ার হিসেবেও বাংলাদেশের নারীরা বিশ্বমঞ্চে নিজেদের মেধা ও দক্ষতার প্রমাণ দিচ্ছেন। জেসির এই অর্জন নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জেসির ভাষায়, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আশা করি, আমার এই যাত্রা ভবিষ্যতের মেয়েদের জন্য নতুন পথ তৈরি করবে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X