স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

অক্ষয় হিরামান্থ। ‍ছবি : সংগৃহীত
অক্ষয় হিরামান্থ। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজের জন্য ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এরই মধ্যে খবর, জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছে নতুন এক পারফরম্যান্স আ্যনালিস্ট। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করা অক্ষয় হিরামান্থকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন এই অ্যানালিস্ট।

আইপিএলের পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে অক্ষয়ের। বাংলাদেশের ক্রিকেটে এই পদে কাজ করেছিলেন আরেক ভারতীয়। শ্রীনিবাসন চন্দ্রশেখর ২০২৩ সালে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন।

অক্ষয়ের আগে সর্বশেষ পারফরম্যান্স আ্যনালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন পাকিস্তানের মহসিন শেখ। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বিসিবি তার সঙ্গে চুক্তি বাতিল করে। মহসিনের বিদায়ের পর পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছিলেন বাংলাদেশের শাওন জাহান।

বর্তমানে জাতীয় দলের কোচিং স্টাফে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে রয়েছেন সিনিয়র সহকারী কোচ এবং ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন, পাওয়ারহিটিং কোচ জুলিয়ান উড, পেস বোলিং কোচ শন টেইট, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন অক্ষয়।

আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X