মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:৪৪ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দলের প্রাণভোমরা ও বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। আসন্ন লিগস কাপ সেমিফাইনালকে সামনে রেখে হ্যাভিয়ের মাশ্চেরানো এক ঝটকায় আট পরিবর্তন করেছিলেন শুরুর একাদশে। তার ফলও ভোগ করতে হয়েছে দলকে—অগোছালো, গতি হারানো এবং আক্রমণে নিষ্প্রভ। তবে দ্বিতীয়ার্ধে বালতাসার রদ্রিগেজের অসাধারণ এক গোল দলকে রক্ষা করেছে হার থেকে। শেষ পর্যন্ত ডিসি ইউনাইটেডের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মায়ামিকে।

প্রথমার্ধে মেসি, জর্দি আলবা ও সের্জিও বুসকেটসকে ছাড়াই ছন্নছাড়া খেলেছে মায়ামি। সেই সুযোগে এগিয়ে যায় স্বাগতিকরা। তরুণ জ্যাকসন হপকিন্স ঢিলে এক বলের সুযোগ কাজে লাগিয়ে জালে পাঠান। প্রথমার্ধে গোলমুখে কার্যকর আক্রমণ গড়তে পারেনি মায়ামি।

দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ ফিরে পায় দলটি। নোয়া অ্যালেনের শট ফিরিয়ে দেন গোলরক্ষক, রদ্রিগেজও একবার পোস্টে মেরে বসেন। তবে ৬১ মিনিটে তার অর্ধভলির দুর্দান্ত শট ডিসির জালে গিয়ে মিলে যায় সমতায়। ২৫ গজ দূর থেকে নেওয়া শট সোজা জড়িয়ে যায় জালে—এ যেন ক্ষণিকের জন্য মেসির অভাব ভুলিয়ে দিয়েছিল দর্শকদের।

শেষদিকে দুই দলই জয়ের সুযোগ পেয়েছিল। জ্যাকব মুরেলের এক গোল অফসাইডে বাতিল হয়। অন্যদিকে বদলি হিসেবে নামা রদ্রিগো দে পল ফ্রি-কিকে পোস্টে মেরে বসেন। শেষ পর্যন্ত ভাগাভাগি করে নিতে হয় পয়েন্ট।

এই ড্রয়ে কিছুটা হতাশ হলেও মায়ামির নজর এখন লিগস কাপ সেমিফাইনালে, যেখানে বুধবার তাদের প্রতিপক্ষ হবে অরল্যান্ডো সিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X