সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:৩৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়ে অলআউট মেয়েরা

নারী ক্রিকেটার। ‍ছবি : সংগৃহীত
নারী ক্রিকেটার। ‍ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে নারী দলের ক্রিকেটারদের দুই ভাগে ভাগ করে তিন দলের সিরিজের আয়োজন করে বিসিবি। প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে রোববার ছেলেদের অ-১৫ দলের মুখোমুখি হয়েছিল বিসিবি নারী লাল দল। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ৪৯ রানে গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আগে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় নারী লাল দল। তবে সুলতানার ইনিংস সর্বোচ্চ ১৮ রানে ভর করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তারা। সুলতানা বিদায় নিতেই বিপত্তিটা বাধে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দলের ইনিংস। কেউই পারেননি সামান্যটুকু প্রতিরোধ গড়ে তুলতে। একরকম ধরাশায়ী হয়ে ৪৯ রান তুলতেই শেষ হয় দলটার ইনিংস।

অ-১৫ দলের হয়ে নারী লাল দলের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনই সমান তিনটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেটের দেখা পেয়েছেন অমিত ও মাহিন।

উল্লেখ্য, চলমান সিরিজে মুখোমুখি প্রথম দেখাতেও বড় ব্যবধানে জিতেছিল অ-১৫ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X