স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের সাবেক কোচের জায়গা নিলেন শেন বন্ড

শেন বন্ড। ‍ছবি : সংগৃহীত
শেন বন্ড। ‍ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিলেন শেন বন্ড। টাইগারদের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের জায়গায় নতুন এই দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার।

নতুন দায়িত্ব নিয়ে বন্ড বলেন, ‘আমি উচ্ছ্বসিত আমাদের বোলিং আক্রমণকে ধারালো করে তোলার জন্য এবং এ মৌসুমে নির্ণায়ক প্রভাব রাখার জন্য।’

বোলিং কোচের পাশাপাশি নতুন প্রধান কোচও নিয়োগ করেছে ক্লাবটি। অ্যান্ডি ফ্লাওয়ারের জায়গায় জনাথন ট্রটকে নিয়োগ দিয়েছে গালফ জায়ান্টস। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট বলেন, ‘গালফ জায়ান্টস এই লিগের অন্যতম সফল দলে পরিণত হয়েছে। আমার লক্ষ্য হলো খেলোয়াড়দের সর্বোচ্চটা বের করে আনা। নিলামের মাধ্যমে একটি শিরোপা জয়ের মতো দল গঠন করতে চাই।’

আফগানিস্তানের প্রধান কোচ ট্রট দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়ার দায়িত্বও পালন করছিলেন। তাকে সরিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় প্রিটোরিয়া।

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। টুর্নামেন্ট চলবে ২০২৫ সালের ২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১০

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১১

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১২

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৩

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৪

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৫

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৬

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৭

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৮

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৯

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

২০
X