স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

ভারতীয় ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে নতুন স্পন্সর কোম্পানির দেখা পাবে কী ভারত, সে প্রশ্ন এখন সর্বত্র। কিছুদিন আগে ভারত সরকার নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাস করে যেখানে অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের প্রধান স্পন্সর ‘ড্রিম ১১’-ও এ ধরনেরই এক অ্যাপ।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে আর থাকতে চাইছে না ‘ড্রিম ১১’। এই পরিস্থিতিতে ‍শুভমান গিলদের স্পন্সর করতে আগ্রহ দেখিয়েছে দুটি কোম্পানি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, টয়োটা মোটর করপোরেশন ও ফিনটেক স্টার্ট আপ সংস্থা ভারতের স্পন্সর হতে আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে তারা বোর্ডের সঙ্গে কথাও বলেছে। যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়।

এশিয়া কাপকে সামনে রেখে ইতোমধ্যেই ‘ড্রিম ১১’-এর নাম লেখা জার্সি তৈরি করে ফেলেছিল ভারত। ‘ড্রিম ১১’ সরে যাওয়ার কথা বলায় সেই জার্সি পরে মাঠে নামা হবে না ভারতের।

ভারতীয় ক্রিকেট বোর্ড বা ‘ড্রিম ১১’ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু না বললেও জানা গেছে, ‘ড্রিম ১১’ ইতোমধ্যেই বোর্ডকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর হিসেবে তিন বছরের চুক্তি করেছিল ‘ড্রিম ১১’।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X