স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৪২ বলের অর্ধেকই ডট, শিকার ৪ উইকেট—দুবাইয়ে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) ধারাবাহিকভাবে নিজের কার্যকারিতা দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে খেলা শেষ দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই বাঁহাতি পেসার। ফলাফল—দুই ম্যাচে মোট ৪ উইকেট, আর ৪২ বলে ২৪টিই ডট!

গত শনিবার দুবাইয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে হারের ম্যাচে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। সেই ওভারগুলোতে ডট বল ছিল ১৩টি। এরপর গতকাল আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে বড় জয়ের ম্যাচেও দারুণ ধারাবাহিক ছিলেন তিনি।

৮৩ রানের বিশাল জয়ে মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট। এ ম্যাচে ১১টি ডট বল করেন বাংলাদেশের পেসার। সব মিলিয়ে দুই ম্যাচে ৪২ বলের মধ্যে ২৪টিই ব্যাটসম্যানদের জন্য রানশূন্য রইল। রান দিয়েছেন মাত্র ৪৮, উইকেট নিয়েছেন ৪টি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে দুবাই ক্যাপিটালস তোলে ৪ উইকেটে ১৮৬ রান। জবাবে আবুধাবি নাইট রাইডার্স গুটিয়ে যায় ১৫.৩ ওভারে মাত্র ১০৩ রানে। আবুধাবির হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার ফিল সল্ট, যাকে মুস্তাফিজের কাটারে ফাঁদে পড়তে হয়। একই সঙ্গে শূন্য রানে উন্মুক্ত চাঁদকেও ফেরান তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ রান দিয়ে উন্মুক্ত চাঁদকে উইকেটের পেছনে ক্যাচ করান মুস্তাফিজ। ষষ্ঠ ওভারে আবার আক্রমণে এসে একটু খরচা বাড়লেও নিখুঁত কাটারে সল্টকে কাবু করে কাভারে ক্যাচ বানান। শেষ স্পেলে, ১৫তম ওভারে দেন মাত্র ৭ রান।

এই জয় ছিল আসরে দুবাই ক্যাপিটালসের প্রথম সাফল্য। ব্যাট হাতে দলের হয়ে ম্যাচের নায়ক ছিলেন রোভম্যান পাওয়েল। ৫২ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। এছাড়া জর্ডান কক্স করেন ৩৬ বলে ৫২ রান।

দুবাই ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ ১৩ ডিসেম্বর, প্রতিপক্ষ আবারও আবুধাবি নাইট রাইডার্স। বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে সে ম্যাচেও মুস্তাফিজের দিকেই তাকিয়ে থাকবে দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১০

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১১

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১২

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৩

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৪

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৫

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৬

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১৭

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৯

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

২০
X