রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি । ‍ছবি : সংগৃহীত
বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি । ‍ছবি : সংগৃহীত

গ্রামাঞ্চলে প্রায়ই দেখা যায়, ব্যাটিং বা বোলিং করা নিয়ে কথা কাটাকাটির ঘটনা। পাকিস্তানের পাঞ্জাবে এমন এক ঘটনা ঘটেছে যা বিশ্বাস করাই কঠিন। বোলিং করতে না দেওয়ায় দলের অধিনায়ককে গুলি করে হত্যা করেছেন তারই সতীর্থ।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে এক প্রীতি ম্যাচে বোলিং করতে না পেরে দলের অধিনায়ক ফখর ইকবালের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এক বোলার। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবালকে গুলি করেন সেই খেলোয়াড়। ঘটনাস্থলেই মারা যান অধিনায়ক। শুধু ইকবালকেই গুলি করেননি বোলিং করতে না পারা সেই খেলোয়াড়, করেছেন অধিনায়কের ভাই ও তার চাচাকেও।

গুরুতর আহত অবস্থায় ইকবালের ভাই ও চাচাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৫ আগস্ট) ইকবালের ভাইও মারা যান। বর্তমানে তাদের চাচা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্ত হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করেছে। ক্রিকেট মাঠে এমন ঘটনায় দুই ভাইয়ের অকালমৃত্যুতে তার পরিবার, বন্ধুদের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X