স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির ফিটনেস টেস্ট পাস করতে পারেননি যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‍ছবি : সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) সামনে রেখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এনসিএল ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। সেই টেস্টে অংশ নিয়েছেন এনামুল হক বিজয়, সোহাগ গাজীরা। বিসিবির পক্ষ থেকেও তাদের নিষেধ করা হয়নি। তার মানে দাঁড়ায় আসন্ন এনসিএল টি-টোয়েন্টি লিগে খেলতে বাধা নেই বিজয়দের।

এনসিএলকে সামনে রেখে অনুষ্ঠিত ফিটনেস টেস্টে ১৬০০ মিটার দৌড়ে সিনিয়র ক্রিকেটারদের প্রায় সবাই বেঞ্চমার্ক বা ন্যূনতম টাইমিং করতে পারেননি। অ্যাথলেটিক্স ট্র্যাকে চার পাকে ন্যূনতম সময় বেঁধে দেওয়া হয়েছিল ৬ মিনিট ৪০ সেকেন্ড। অধিকাংশ সিনিয়র ক্রিকেটাররাই এর চেয়ে বেশি সময় নিয়েছেন।

জানা গেছে, ১৬০০ মিটার দৌড়ে বরিশালের সোহাগ গাজী সময় নিয়েছেন ৭ মিনিট ৫০ সেকেন্ড, যা নির্ধারিত সময়ের চেয়ে বেশি। খুলনার জিয়াউর রহমান ও রংপুরের নাঈম ইসলাম সময় নেন ৭ মিনিট ৫০ সেকেন্ড। ১৬০০ মিটার দৌড়াতে সবচেয়ে বেশি ৮ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়েছেন নাবিল সামাদ। বিসিবির এই ফিটনেস টেস্ট পাস করতে পারেননি রংপুরের তানভির ইসলাম, বরিশালের পেসার তৌহিদুল ইসলাম রাসেল, শেখ অন্তররাও।

পরীক্ষকরা জানান, রাজশাহীর তরুণ ক্রিকেটাররা ভালো করলেও সিনিয়র ক্রিকেটারদের কেউই বেঞ্চমার্ক ছুঁতে পারেননি। বিসিবির অনুমতি নিয়ে ইংল্যান্ডে স্যাটারডে লিগ ও যুক্তরাষ্ট্রে ক্রিকেট লিগ খেলা কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমানরা ফিটনেস টেস্ট দেবেন পরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১০

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১১

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১২

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৩

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৪

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৯

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

২০
X