স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন আশরাফুল

মোহাম্মদ আশরাফুল। ‍ছবি : সংগৃহীত
মোহাম্মদ আশরাফুল। ‍ছবি : সংগৃহীত

জয় দিয়ে চলমান এশিয়া কাপ শুরু করতে চায় বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এশিয়া কাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশের জন্য এটি ১৫তম এশিয়া কাপ। ওডিআই ও টি-টোয়েন্টি মিলে টুর্নামেন্টের মোট ১৭তম আসর এটি। বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নামবেন লিটন-তাসকিনরা, প্রতিপক্ষ হংকং। এরপর গ্রুপ পর্বে বাংলাদেশের চ্যালেঞ্জ শ্রীলঙ্কা (১৩ সেপ্টেম্বর) ও আফগানিস্তানের (১৬ সেপ্টেম্বর) বিপক্ষে।

আশরাফুল মনে করেন, এবারের এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখবে। সেরা চারে পা রাখতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের পাশাপাশি আফগানিস্তান আর শ্রীলঙ্কার যে কোনো এক দলকে হারাতেই হবে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের বিশ্বাস, শ্রীলঙ্কাকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হবে টাইগাররা। তিনি বলেন, ‘যেহেতু আমরা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতে এসেছি, তাই তাদের বিপক্ষে আমরা মোরালি ও মেন্টালি আপার হ্যান্ডে থাকব। তাই আমার মনে হয়, শ্রীলঙ্কার সঙ্গেই জেতার সম্ভাবনা থাকবে বেশি।’

উল্লেখ্য, এবারের এশিয়া কাপের টুর্নামেন্টে আট দল দুই গ্রুপে বিভক্ত। প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার ফোরে। সেখানে চার দল একে অন্যের বিপক্ষে লড়বে। শীর্ষ দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য ফাইনালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X