স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ব্যাট হাতে সাকিবের তাণ্ডব, হেরে টুর্নামেন্ট থেকে বিদায় অ্যান্টিগার

ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। ‍ছবি : সংগৃহীত
ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। ‍ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এলিমিনেটরের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয় সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে আন্দ্রিস গাউস ও আমির জাঙ্গোর ফিফটির পাশাপাশি সাকিবের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ১৬৬ রানের পুঁজি পায় তারা। জবাবে নিকোলাস পুরান ঝড়ে উড়ে গেছে অ্যান্টিগা। ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স।

আগে ব্যাটিংয়ে নেমে দ্রুতই ওপেনার রাকিম কর্নওয়ালের (৬) উইকেট হারায় অ্যান্টিগা। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৮ রান এনে দেন আমির জাঙ্গো ও আন্দ্রিস গাউস। ধীরগতির ব্যাটিংয়ে ৪৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৫ রান করেন জাঙ্গো। গাউস ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস। এই দুই ব্যাটারের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে আ্যন্টিগার ব্যাটাররা। একপ্রান্ত আগলে রেখে ৯ বলে ৪টি চার ও এক ছক্কায় ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাকিব।

জবাব দিতে নেমে, দলীয় ২৫ রানে ব্যক্তিগত ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন কলিন মানরো। এরপর আর দলটিকে পেছন ফিরে তাকাতে হয়নি। ১৪৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছেন পুরান-হেলস। পুরান ৫৩ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৯০ এবং হেলস ৪০ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৪ রানে অপরাজিত ছিলেন। অ্যান্টিগার পক্ষে ৩ ওভার করে ২৪ রানে উইকেটশূন্য ছিলেন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X