স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে নিজেদের কাজটুকু করে রেখেছে বাংলাদেশ । ‍ছবি : সংগৃহীত
আফগানিস্তানকে হারিয়ে নিজেদের কাজটুকু করে রেখেছে বাংলাদেশ । ‍ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে আপাতত টিকে রইল লিটন দাসের দল। এই জয়ের পর সুপার ফোর নিশ্চিত করতে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে নতুন এক সমীকরণ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান—মাত্র ৩১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে হারায় দুই উইকেট। এর পরও লড়াই চালান গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০)। শেষ দিকে অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও মুস্তাফিজ-তাসকিনদের সামনে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনো ম্যাচ হারেনি। তাদের রানরেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে।

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানরা জিতলে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তবে আফগানরা বড় ব্যবধানে জিতলে নেট রান রেটে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আফগানদের সঙ্গী করে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ। অর্থাৎ, নেট রান রেটের হিসেবে বাদ পড়ার সম্ভাবনা আছে লঙ্কানদেরও। আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা যদি ৬৫ বা তারও বড় ব্যবধানে হারে তখন তাদের পেছনে ফেলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১০

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১১

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১২

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৩

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৫

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৬

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৭

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৮

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৯

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

২০
X