স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

বড় পর্দায় বাংলাদেশ-ভারত ম্যাচ দেখার সুযোগ

এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারত। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারত। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। দুই দলের এ ম্যাচটি রাজধানীতে বড় পর্দায় দেখার সুযোগ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এই ঘোষণা দেওয়া হয়। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে খেলা দেখার সুযোগ থাকবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

বার্তায় বলা হয়, ‘বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এশিয়া কাপের বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচ হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে দেখার আয়োজন করেছে ডাকসু। ছাত্র ও ছাত্রীরা আলাদাভাবে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে ক্রিকেটের উচ্ছ্বাসে মেতে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়।’

আজ ভারতের বিপক্ষে জয় পেলে এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারতের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবেন মুস্তাফিজরা। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে তারা।

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়ার কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১০

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১১

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১২

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৩

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৪

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৫

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৬

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৭

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৮

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

২০
X