সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ: ফাইনালে উঠতে কোন দলের সামনে এখন কী সমীকরণ

জমে উঠেছে এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াই। ‍ছবি : সংগৃহীত
জমে উঠেছে এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াই। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে চলছে সুপার ফোরের ম্যাচ। এরই মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলেছে দুটো করে ম্যাচ। ভারত ও বাংলাদেশ খেলেছে একটি। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ভারতের। ফাইনালের দৌড়ে এখন পর্যন্ত কোনো দলকেই বাদ দেওয়ার সুযোগ নেই। তবে টানা দুই ম্যাচ হেরে সেই দৌড়ে অনেকটাই দূরে অবস্থান শ্রীলঙ্কার। বাকি তিন দলেরই রয়েছে ফাইনালে ওঠার দারুণ সুযোগ।

ফাইনালে উঠতে বাংলাদেশের সমীকরণ- সুপার ফোরে বাংলাদেশের রয়েছেও আরও দুই ম্যাচ যেখানে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। শেষ দুই ম্যাচে জিতলে তো কথাই নেই, এক ম্যাচ জিতেও ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আজ (বুধবার) ভারতের কাছে হেরে গেলেও কাল (বৃহস্পতিবার) পাকিস্তানকে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ।

তবে আজ ভারতকে হারালে ও কাল পাকিস্তানের কাছে হেরে গেলে শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে ভারত জিতলে আসবে নেট রান রেটের হিসাবনিকাশ। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশই উঠবে ফাইনালে।

ফাইনালে উঠতে ভারতের সমীকরণ- ভারত আজ বাংলাদেশের বিপক্ষে জিতলেই ফাইনাল নিশ্চিত করবে। আর হেরে গেলে অপেক্ষায় থাকতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।

ফাইনালে উঠতে পাকিস্তানের সমীকরণ- ভারত যদি আজ বাংলাদেশকে হারিয়ে দেয়, তবে কাল বাংলাদেশকে হারালেই ফাইনালে পাকিস্তান। আর বাংলাদেশ যদি আজ জিতে যায় তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ফল যাই হোক না কেন পাকিস্তানকে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

ফাইনালে উঠতে শ্রীলঙ্কার সমীকরণ- ফাইনালে ওঠার দৌড়ে সবচেয়ে পিছিয়ে দুই ম্যাচ হারা লঙ্কানরা। আজ ভারত বাংলাদেশকে হারালেই টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বাজবে তাদের। তবে বাংলাদেশ ভারত ও পাকিস্তান দুদলকে হারালেই শুধু টিকে থাকবে দলটির ফাইনাল খেলা আশা। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে হারানোর পর নেট রান রেটের হিসাবও মেলাতে হবে তাদের, যা প্রায় অসম্ভব বললেও ভুল হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X