স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তাহলে কি তৃতীয় বারের মতো সংসার ভাঙছে শোয়েব মালিকের?

শোয়েব মালিক ও সানা জাভেদ। ছবি : সংগৃহীত
শোয়েব মালিক ও সানা জাভেদ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব মালিক আবারও আলোচনার কেন্দ্রে। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার খবরের শিরোনামে আসা এই অলরাউন্ডারের সংসার ভাঙনের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর, এবার নাকি টানাপোড়েন দেখা দিয়েছে তৃতীয় স্ত্রী, অভিনেত্রী সানা জাভেদের সঙ্গেও।

সম্প্রতি এক অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে শোয়েব মালিক ও সানা জাভেদ একসঙ্গে বসে থাকলেও দুজনের চোখেমুখে ছিল স্পষ্ট অস্বস্তি, ছিল না কোনো আলাপ বা হাসি। দর্শকদের কাছে এই নীরব দৃশ্যই জন্ম দিয়েছে জল্পনা—তাহলে কি সম্পর্ক ভাঙনের ইঙ্গিত দিচ্ছে এই দম্পতি?

শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার খোরাক। প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১০ সালে তিনি বিয়ে করেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে। সীমান্ত ছাড়িয়ে আলোড়ন তোলা সেই দাম্পত্যে ২০১৮ সালে জন্ম নেয় তাদের ছেলে ইজহান। কিন্তু ২০২৪ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। একই বছরের জানুয়ারিতেই শোয়েব নতুন চমক দেন—বিয়ে করেন পাকিস্তানি টিভি অভিনেত্রী সানা জাভেদকে।

ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, নীরবতার মধ্যেই লুকিয়ে আছে ভাঙনের ইঙ্গিত। আবার অনেকে বলছেন, “এমন মুহূর্ত যে কারও জীবনেই আসতে পারে, তাই বলে কি সব সম্পর্ক ভেঙে যায়?”

গুঞ্জন যতই জোর পাক না কেন, শোয়েব মালিক কিংবা সানা জাভেদ—এখনও কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। ফলে সবকিছুই আপাতত থেকে যাচ্ছে অনুমানের পর্যায়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X