কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শোয়েবের সঙ্গে বিয়ের পর বিপাকে সানা জাভেদ!

শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী সানা জাভেদ। ছবি : ইনস্টাগ্রাম
শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী সানা জাভেদ। ছবি : ইনস্টাগ্রাম

এক সময়ের আলোচিত জুটি পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে নিজেদের সেই গল্পের পথ শেষ করেছেন। গড়েছেন নতুন জুটি। সামাজিকমাধ্যমে হঠাৎ করেই নিজের নতুন বিয়ের কথা জানান দিয়েছেন শোয়েব মালিক। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে সংসার গড়েছেন তিনি। তবে বিয়ের পরই বিপাকে পড়েছেন সানা। রোববার (২৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সানা। আর তাতেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তার ছবিতে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন।

A post shared by Sana Shoaib Malik (@sanajaved.official)

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পরই অনেকের কাছে চক্ষুশূল হয়েছেন শোয়েব মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও ঝেড়েছেন অনেকে। এবার বিয়ের সময়ের দুটি ছবি শেয়ার করেছেন সানা জাভেদ। তবে সেখানেই অনেকে তাকে কটাক্ষ করেছেন।

ওই পোস্টে বিয়ের সময় যারা সাজিয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানান সানা জাভেদ। কিন্তু সেখানে তির্যক মন্তব্য করেন সমর্থকরা।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, শোয়ের ও সানার তিন বছর ধরে সম্পর্ক ছিল। এমনকি বিয়ের ব্যাপারে সাবেক স্বামীকে কিছুই জানাননি তিনি। মাত্র তিন মাসের মধ্যে তাকে ডিভোর্স দিয়েছেন। এরপরই শোয়েবের সঙ্গে সম্পর্ক গড়েছেন তিনি। অভিযোগ রয়েছে, সানাকে ছাড়া কোনো অনুষ্ঠানে যেতে রাজি হতেন না পাকিস্তানের সাবেক এ ক্রিকেট তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X