স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করে টাইগ্রেসরা।

পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখে বাংলাদেশ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়; যা টুর্নামেন্টের বাকি অংশে ভালো করতে দলকে উজ্জীবিত করে।’

বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেন ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের টার্গেট ৮৫ বল খরচ করে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড।

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবার হেরেছে বাংলাদেশ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X