স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আজ বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা কত পাবে, যা জানা গেল

আইসিসি নারী বিশ্বকাপ শেষ হচ্ছে আজ। ছবি: সংগৃহীত
আইসিসি নারী বিশ্বকাপ শেষ হচ্ছে আজ। ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে আজ। ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের মধ্য দিয়ে রোববার (০২ নভেম্বর) শেষ হতে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসর। এর আগে দুই দলের কেউ জেতেনি বিশ্বকাপের শিরোপা। ফলে দুই দলের জন্যই প্রথমবার শিরোপা জয়ের সুযোগ এটি।

ট্রফি জয়ের পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কারও পাবে বিশ্বকাপজয়ী দল। পূর্ব ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ কোটি টাকা। ফাইনালে হেরে যাওয়া দলও পাবে বড় অঙ্কের অর্থ। রানার্সআপ হওয়া দলের প্রাপ্তি হবে ২২ লাখ ৪০ হাজার ডলার।

এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ অনেক দিক থেকেই অন্যরকম। এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ। আগামী ২ নভেম্বর ফাইনালে জয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়ে ২ কোটি ২৯ লাখ টাকা বেশি। ২০২২ ওয়ানডে বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেই আসরের প্রাইজমানি ছিল ১২১ কোটি ৭৪ লাখ টাকা।

অংশগ্রহণকারী অন্য ৬ দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট পাবে ১১.২০ লাখ ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই দল ৭ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাচ্ছে। বাংলাদেশ এক ম্যাচ জয়ে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। টুর্নামেন্টে অবস্থানের দিক থেকে বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার।

গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচ জেতায় ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ। সপ্তম হিসেবে পেয়েছে ২.৮০ লাখ আর অংশগ্রহণ করায় আড়াই লাখ ডলার পাচ্ছে টাইগ্রেসরা। সবমিলিয়ে, এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বর্তমান মুদ্রাবাজার অনুসারে বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১০

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১১

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১২

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৫

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৭

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৮

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৯

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০
X