স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল বিসিবি

বাংলাদেশ দল নিয়ে চলমান গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল নিয়ে চলমান গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। ‍ছবি : সংগৃহীত

একটা সময় ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই সবচেয় ভালো পারফর্ম করত বাংলাদেশ। সময়ের পরিক্রমায় তাতে ভাটা পড়েছে। যে ওয়ানডেতে বাংলাদেশ অপ্রতিরোধ্য ছিল, সেটাতেই ধুঁকছে টাইগাররা। এমনকি সরাসরি বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। টাইগারদের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন চলমান রয়েছে তার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। অনেকেই বলছে, আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থাকবে না। খেলতে হবে কোয়ালিফাই। তবে এসব খবর ভিত্তিহীন বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি অংশ নেবে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি খেলার সুযোগ পাবে প্রোটিয়ারাসহ ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতেই হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়ে বিসিবি জানিয়েছে, ২০২৭ বিশ্বকাপের জন্য র‌্যাংকিংয়ের ভিত্তিতে সেরা আট দল বাছাই করা হবে ২০২৬ সালের নভেম্বরে। তার আগে বাংলাদেশ অন্তত ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে। এসব ম্যাচের ফল প্রভাব ফেলবে টাইগারদের র‌্যাংকিংয়ে। আর র‌্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল।

মূলত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে সেটি নিয়েই স্পষ্ট বার্তা দিয়েছে বিসিবি। ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা, কোনো সমীকরণ ছাড়াই নিজ যোগ্যতায় সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে লিটন-তাসকিন-মিরাজরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৩

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৪

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৫

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৭

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৮

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৯

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

২০
X