মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় যা বললেন ডি ভিলিয়ার্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে খেলতে অনীহার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিক্রিয়ার ঝড় চলছে। স্কটল্যান্ডকে বাংলাদেশের বদলি হিসেবে অন্তর্ভুক্ত করার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্লেষক এবি ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেল দ্য ৩৬০ শো-তে প্রকাশিত এক ভিডিওতে ডি ভিলিয়ার্স বলেন, এই ইস্যুতে তিনি কোনো পক্ষ নিতে চান না। তবে পুরো পরিস্থিতি নিয়ে তার ব্যক্তিগতভাবে খারাপ লাগছে বলে জানান তিনি। তার মতে, বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে একটি দল সরে দাঁড়ানো ক্রিকেটের জন্য কখনোই সুখকর নয়।

ডি ভিলিয়ার্স স্পষ্ট করেন, বিষয়টির রাজনৈতিক ও প্রশাসনিক দিক সম্পর্কে তার কাছে পর্যাপ্ত তথ্য নেই। তাই নির্দিষ্ট কাউকে দোষারোপ না করলেও, তিনি মনে করেন—এই ধরনের পরিস্থিতি ক্রিকেটের স্বাভাবিক ধারার জন্য ক্ষতিকর। তার ভাষায়, খেলাধুলার মঞ্চে রাজনীতির প্রভাব বাড়লে এমন জটিলতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত খেলাটিকেই ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরও ইঙ্গিত দেন, এই ধরনের সংকটের সমাধান করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

ক্রিকেটকে ঐক্যের জায়গা হিসেবে দেখার পরিবর্তে যদি রাজনৈতিক টানাপোড়েন সেখানে ঢুকে পড়ে, তাহলে তা বিশ্ব ক্রিকেটের জন্য নেতিবাচক বার্তা দেয় বলেও মত দেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের ভেন্যুতে খেলতে না চেয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি সূচি পরিবর্তনে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট বিশ্বজুড়ে আলোচনা ও সমালোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X