স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহতের ঘটনায় যা বললেন রশিদ খান

রশিদ খান। ‍ছবি : সংগৃহীত
রশিদ খান। ‍ছবি : সংগৃহীত

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের একাধিক স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে জানায়, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আফগান তারকা রশিদ খান।

তিন ক্রিকেটারের মৃত্যুকে বিশাল ক্ষতি উল্লেখ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলে, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে এই ঘটনায় নিজের ভেরিফায়েডে ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আফগান তারকা রশিদ খান। শনিবার (১৮ অক্টোবর) তিনি লেখেন, আফগানিস্তানে সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় নিরীহ নারী, শিশু ও ভবিষ্যৎ তরুণ ক্রিকেটারদের প্রাণ হারানো আমাদের জন্য এক গভীর বেদনার ঘটনা। যারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিল, সেসব তরুণ প্রাণের এমন নিষ্ঠুর পরিণতি মেনে নেওয়া যায় না।

তিনি আরও লেখেন, বেসামরিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলা চরম অনৈতিক ও নৃশংস। এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পরিপন্থি। এমন জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই নজরদারির বাইরে থাকা উচিত নয়।

দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সমর্থন জানিয়ে রশিদ খান আরও লেখেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে খেলাগুলো থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাকে স্বাগত জানাই। এটি আমাদের জাতীয় মর্যাদা ও জনগণের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের একটি শক্ত বার্তা। এই দুঃসময়ে আমি আমাদের জনগণের পাশে আছি। জাতীয় সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপস করতে পারি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X