স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

তামিম-মুশফিক-সাকিব, এনসিএলে কোন দলে কারা

এনসিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয় সিলেট। ছবি: বিসিবি
এনসিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয় সিলেট। ছবি: বিসিবি

দেশের ক্রিকেটে সবচেয়ে পুরোনো প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসর মাঠে গড়াচ্ছে আজ। শনিবার (২৫ অক্টোবর) পর্দা উঠছে এই টুর্নামেন্টের। গত আসরের রানার্সআপ ঢাকা মেট্রোকে বিলুপ্ত করে যুক্ত করা হয়েছে ময়মনসিংহ বিভাগকে ।

জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকটি দল নিজেদের কয়েকজন প্লেয়ারকে রিজার্ভে রেখেছে। তাছাড়া প্রত্যেক দলেই স্ট্যান্ডবাই ক্রিকেটার রয়েছেন। এবারের আসরে রাজশাহীর হয়ে খেলবেন জাতীয় দলের বর্তমান ওপেনার তানজিদ তামিম। যদিও তাকে রাখা হয়েছে রিজার্ভে। একই জায়গায় অবস্থান সাবেক অধিনায়ক শান্ত এবং তাওহিদ হৃদয়ের। মূলত, জাতীয় দলের খেলা থাকার কারণে তাদেরকে রিজার্ভে রাখা হয়েছে।

দেশের ক্রিকেটের অন্যতম তারকা মুশফিকুর রহিম এবারের এনসিএলে খেলবেন সিলেটের হয়ে। দলটির মূল স্কোয়াডেই রয়েছেন তিনি। মুশফিক ছাড়া দলটির মূল স্কোয়াডে তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এবাদত হোসেন, খালেদ আহমেদরা। এ ছাড়া স্ট্যান্ডবাই ও রিজার্ভে রয়েছে জাকের আলি অনিক, তানজিম সাকিব, নাসুম আহমেদের মতো ক্রিকেটাররা।

কোন দলে কারা-

ময়মনসিংহ বিভাগ: নাঈম শেখ, আবদুল মজিদ, মাহফিজুল ইসলাম, আইচ মোল্লা, আরিফুল ইসলাম, আল আমিন হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ তাজিবুল, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, আবু হায়দার রনি, মারুফ মৃধা, শহিদুল ইসলাম, আসাদুল্লাহ গালিব। স্ট্যান্ডবাই: শাকিল হোসেন, খালিদ হাসান, ফাহিম হাসান, মোসাদ্দেক হোসেন।

রাজশাহী বিভাগ: হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন (অধিনায়ক), ইমন আলী, সাব্বির রহমান রুমন, এসএম মেহরব, প্রিতম কুমার, রহিম আহমেদ, শাকিল হোসেন শুভ্র, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, মোহাম্মদ ওয়ালিদ, শফিকুল ইসলাম, সুজন হাওলাদার ও আসাদুজ্জামান পায়েল। স্ট্যান্ডবাই: মোহর শেখ, মাইশুকুর রহমান, নাহিদ রানা, রায়হান আলী, সাকিব শাহরিয়ার, মিজানুর রহমান ও ওয়াসি সিদ্দিকী। রিজার্ভ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

সিলেট বিভাগ: মুবিন আহমেদ, মিজানুর রহমান, অমিত হাসান, জাকির হাসান (অধিনায়ক), শৈকত আলী, মুশফিকুর রহিম, আসাদুল্লাহ আল গালিব, সাহানুর রহমান, তোফায়েল আহমেদ, রেজাউর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, নাবিল সামাদ ও নাঈম হোসেন সাকিব। স্ট্যান্ডবাই: জাকের আলী অনিক, তাওহিদুল ইসলাম, তানজিম সাকিব, নাসুম আহমেদ ও অনুপ কান্তি। রিজার্ভ: রিহাদ হাসান, মাজহারুল হক, রাহাতুল ফেরদৌস, তালুকদার অর্ক ও আল ফাহাদ।

রংপুর বিভাগ: আবদুল্লাহ আল মামুন, মিম মোসাদ্দেক, জাহিদ জাভেদ, নাঈম ইসলাম, আকবর আলী (অধিনায়ক), তানভির হায়দার, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, রবিউল হক, নবিন ইসলাম, মেহেদী হাসান, আবু হাসিম, নজরুল ইসলাম মুন্না, ইকবাল হাসান, শেখ ইমতিয়াজ শিহাব। স্ট্যান্ডবাই: মকিদুল ইসলাম, অনিক সরকার, আবদুল গাফফার, ‍মুশফিক হাসান, স্বাধীন ইসলাম, হাসিবুল হোসেন ও পারভেজ হাসান। রিজার্ভ: লিটন দাস, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

খুলনা বিভাগ: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), এনামুল হক বিজয়, আফিফ হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, অমিত মজুমদার, ইমরানুজ্জামান, পারভেজ জীবন, টিপু সুলতান, সফর আলী, মেহেদী হাসান রানা, আবদুল হালিম, শাহরিয়ার সাকিব ও ইয়াসীন মুনতাসির। স্ট্যান্ডবাই: অভিষেক দাস, আওলাদ হোসেন জীবন, আরিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাসুম খান।

ঢাকা বিভাগ: সাদমান ইসলাম, রনি তালুকদার, জিশান আলম, আনিসুল ইসলাম ইমন, মার্শাল আয়ুব, মাহিদুল ইসলাম অঙ্কন, তৈবুর রহমান, আশিকুর রহমান শিবলি, রায়হান রাফসান, নাজমুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, রিপন মণ্ডল, সুমন খান, সালাউদ্দিন সাকিল ও এনামুল হক। স্ট্যান্ডবাই: তৌফিক আহমেদ, আশরাফুল ইসলাম, আহরার আমিন, মেহেদী হাসান সোহাগ ও রুবেল মিয়া।

চট্টগ্রাম বিভাগ: সাদিকুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, সাজ্জাদুল হক, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী, ইরফান শুক্কুর, নাঈম হাসান, হাসান মুরাদ, আশরাফুল আলম রোহান, ইফরান হোসেন, জসিম উদ্দিন, মেহেদী হাসান, ফাহাদ হোসেন ও এনামুল হক। স্ট্যান্ডবাই: আহমেদ শরিফ, মো. রুবেল, ওমর হাসান, শামিম মিয়া ও জিল্লুর রহমান। রিজার্ভ: সাব্বির হোসেন, কফিল উদ্দিন, ইফতেখার সাজ্জাদ, শাহ পরান ও সাইফউদ্দিন।

বরিশাল বিভাগ: আদিল বিন সিদ্দিক, ইফতেখার হোসেন ইফতি, ফজলে মাহমুদ, সালমান হোসেন, তাসামুল হক, শামসুর রহমান, মইন খান, জাহিদুজ্জামান, তানভীর ইসলাম (অধিনায়ক), রুয়েল মিয়া, মিশু, মোজাম্মেল হাসান, তাওহিদুল ইসলাম, শামসুল ইসলাম ও অভি আহমেদ। স্ট্যান্ডবাই: সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, ইসলামুল আহসান ও মো. আবদুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X