স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৫৯ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বিসিবির কাছে বিচার চেয়ে সোহাগ গাজীর চিঠি

সোহাগ গাজী। ছবি : সংগৃহীত
সোহাগ গাজী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে একসময় যিনি ছিলেন ‘অলরাউন্ডার আশার প্রতীক’, সেই সোহাগ গাজী এখন নিজের ন্যায্য সুযোগ ফিরে পেতে লিখেছেন আবেদনপত্র। বরিশাল বিভাগের এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ) স্কোয়াড থেকে নাম বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে লিখিতভাবে ন্যায়বিচার চেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

বিসিবি সভাপতির উদ্দেশ্যে পাঠানো চিঠিতে সোহাগ লিখেছেন, ‘আমি একসময় লাল-সবুজ জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেছিলাম। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে শতক ও এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার স্মৃতি আজও আমার গর্বের উৎস। সেই অনুপ্রেরণাতেই আমি গত এক দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে সততা ও নিষ্ঠার সঙ্গে খেলে যাচ্ছি।’

নিজের পারফরম্যান্সের তথ্যও উল্লেখ করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৭ ম্যাচে ৩৬৯ উইকেট ও ৫ হাজার ১০২ রান করা সোহাগ বলেন, ‘এই পরিসংখ্যান প্রমাণ করে যে, আমি একজন ধারাবাহিক পারফর্মার ও অভিজ্ঞ অলরাউন্ডার। এনসিএল কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি আমার পেশাদার জীবনের ভিত্তি, জীবিকার উৎস এবং ক্রিকেটের প্রতি আমার অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।’

সোহাগের দাবি, বরিশাল বিভাগীয় দলের ঘোষিত স্কোয়াড থেকে তার নাম কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে। এতে তার পেশাগত ভবিষ্যৎ ও প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।

ফিটনেস প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও লিখেছেন, ‘আমি ফিট আছি, এরই মধ্যে সফলভাবে ফিটনেস টেস্টও দিয়েছি। আমার মতো একই মানের ফিটনেস থাকা অনেকেই এবার এনসিএলে খেলছেন। তাই আপনার ন্যায়বিচারের স্পর্শে আমার খেলার সুযোগ পুনরুদ্ধার হবে বলে আশাবাদী।’

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে খেলে যাওয়া ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন। টেস্টে শতক ও একই ইনিংসে ছয় উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও তিনি।

এখন দেখা বাকি—বিসিবি সভাপতির নিকট পাঠানো তার এই আবেদনপত্রের কোনো প্রতিক্রিয়া আসে কি না, আর সেটি কতটা বদলে দেয় সোহাগ গাজীর ক্রিকেটীয় ভবিষ্যৎ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X