স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে কে পেলেন কত টাকার পুরস্কার

শিরোপা হাতে উল্লাসে নাসির হোসেনরা। ‍ছবি : সংগৃহীত
শিরোপা হাতে উল্লাসে নাসির হোসেনরা। ‍ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে আকবর আলির নেতৃত্বাধীন রংপুর। গত আসরের মতো এবারও ফাইনালে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ফাইনাল শেষে একাধিক পুরস্কার তুলে দেওয়া হয় ক্রিকেটারদের হাতে, যেখানে অর্থ পুরস্কার পেয়েছেন নির্বাচিত ক্রিকেটাররা।

ফাইনাল ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে ফাইনালসেরা নির্বাচিত হন জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাসির হোসেন। বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান দেওয়ার পর ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ৪৬ রান। ফাইনালসেরা হয়ে নাসির ২০ হাজার টাকা ও আকিজ বাইসাইকেল পেয়েছেন।

ব্যাট হাতে ৩২৩ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হন জয়। অন্যদিকে, বোলিংয়ে ১৪ উইকেট নিয়ে সেরা বোলারের খেতাব নিজের করে নেন হাসান মুরাদ। এই দুই ক্রিকেটারই পেয়েছেন ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার ও আকিজ বাই সাইকেল।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রংপুর অধিনায়ক আকবর আলি। দ্বিতীয় সর্বোচ্চ ২২২ রানের পাশাপাশি আসরজুড়ে দারুণ অধিনায়কত্ব করেন তিনি। তিনি পেয়েছেন ১ লাখ টাকা ও আকিজ বাই সাইকেল।

সেরা ফিল্ডার নির্বাচিত হয়ে রাজশাহী বিভাগের এসএম মেহেরব হাসান পেয়েছেন আকিজ বাইসাইকেল। ৮ ম্যাচে ৫.২১ ইকোনমি রেটে ১০ উইকেটের পাশাপাশি ৬টি ক্যাচ নিয়ে টুর্নামেন্টের মোস্ট প্রমিজিং ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ রুবেল। তিনিও পেয়েছেন বাইসাইকেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X