স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফজলে রাব্বির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ম্যাচ রেফারি

ফজলে মাহমুদ রাব্বি। ছবি : সংগৃহীত
ফজলে মাহমুদ রাব্বি। ছবি : সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম সেশনে খেলা চলছিল তখন। ১৯তম ওভারের পর বাউন্ডারি লাইনে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন বরিশাল বিভাগের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। অবস্থা খারাপ দেখে দৌড়ে ছুটে যান প্রতিপক্ষ দলের ব্যাটার সৌম্য সরকারও। পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও পরবর্তী সময়ে ভালো অনুভব করায় হাসপাতালে যেতে হয়নি রাব্বিকে।

শনিবার (২৫ অক্টোবর) শুরু হয়েছে জাতীয় লিগের ২৭তম আসর। দেশের প্রথম শ্রেণির সবচেয়ে বড় এই আসরে খুলনায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বরিশাল। জানা যায়, গরমের কারণেই অসুস্থ হয়ে যান জাতীয় দলের জার্সিতে ৭ বছর আগে দুই ম্যাচ খেলা রাব্বি। ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘রাব্বি এখন কিছুটা ভালো আছেন। আমরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি ভালো অনুভব করায় ড্রেসিং রুমে চলে যান। ঘটনা আমাদের সামনেই ঘটেছে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় মাটিতে পড়ে যান। পরে আমরা দেখি পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে এবং চোখেও সমস্যা দেখা দিয়েছে। আমরা ভাবলাম স্ট্রোক করল কি না। আ্যম্বুলেন্স আসলে আমরা পরামর্শ দেয় হাসপাতালে যাওয়ার জন্য। এখন তিনি ভালো আছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X