সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের সাবেক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব!

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশের ক্রিকেটারকে। ছবি : সংগৃহীত
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশের ক্রিকেটারকে। ছবি : সংগৃহীত

ফিক্সিংয়ের কালো ছায়া থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখা বর্তমানে বড় চ্যালেঞ্জ। বিশ্বের নামিদামি লিগে হারহামেশাই ঘটছে ফিক্সিংয়ের ঘটনা। এবার এনসিএল টি-টোয়েন্টিতে নজর পড়েছে জুয়াড়িদের। জাতীয় দলের সাবেক অলরাউন্ডার এবং রংপুরের ক্রিকেটার নাঈম ইসলামকে দেওয়া হয় ফিক্সিংয়ের প্রস্তাব।

৩৮ বছর বয়সী অভিজ্ঞ নাঈম অবশ্য সে পথে পা বাড়াননি। সঙ্গে সঙ্গে তা দুর্নীতি দমন বিভাগকে অবহিত করেছেন তিনি। তবে এনসিএল টি-টোয়েন্টির মতো অপেক্ষাকৃত ছোট পরিসরের ঘরোয়া টুর্নামেন্টে জুয়াড়িদের নজরদারি কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ দেশের ক্রিকেটাঙ্গনের জন্য।

এনসিএল টি-টোয়েন্টির ম্যাচে গত ২৬ সেপ্টেম্বর ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল রংপুর বিভাগ। ম্যাচ শুরুর আগে নিয়ম অনুযায়ী সবার মতো মোবাইল জমা দেন নাঈমও। ম্যাচ শেষে ফোন হাতে নিয়ে দেখতে পান অপরিচিত নম্বর থেকে সন্দেহজনক মেসেজ। টিম ম্যানেজার তারেক আহমেদ রুবেনকে বিষয়টি জানালে তিনি তা দুর্নীতি দমন বিভাগ-এসিইউর কর্মকর্তাকে অবহিত করেন।

জানা গেছে, ‘ডেভিল’ ছদ্মনামধারী বার্তাপ্রেরকের নম্বর ছিল যুক্তরাজ্যের। পরিচয় দেখিয়েছে ভারতীয় অমিত এমজেঠিয়া। মূলত ম্যাচের মাঝখানে ১ ওভার ফিক্সিং করার জন্যই কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি। নাঈমের বিচক্ষণতা ও সততাকে আইসিসি ও বিসিবির দুর্নীতি দমন বিভাগের কার্যক্রমের সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। সেইসঙ্গে চলছে তদন্ত।

সূত্র- বিডিক্রিকটাইম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X