স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

চলতি মাসে শুরু হওয়া আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও টেস্ট দলে ফিরলেন মাহমুদুল হাসান জয়। জাতীয় লিগে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন এই ওপেনার।

এই সিরিজ দিয়েই নতুন করে শুরু করতে যাচ্ছে বাংলাদেশের টেস্ট অধ্যায়— একদিকে অধিনায়কত্ব বিতর্কের অবসান ঘটিয়ে নাজমুল হোসেন শান্ত আবারও নেতৃত্বের ভার নিচ্ছেন, অন্যদিকে নির্বাচকরা খুঁজছেন ব্যাটিং অর্ডারে নতুন ধার। জয়কে তাই দেখা হচ্ছে সেই সমাধানের অংশ হিসেবে।

২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত টেস্টে গড় মাত্র ২২.৭৯, যা খুব সন্তোষজনক নয়। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে জায়গা হারানোর পর জাতীয় দলে ফেরার পথটা সহজ ছিল না। তবে জাতীয় লিগে সাম্প্রতিক শতরান নির্বাচকদের দৃষ্টি কেড়েছে, আর সেখান থেকেই টেস্ট স্কোয়াডে ফেরার টিকিট পেয়েছেন তিনি।

অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা নাঈম হাসান, মাহিদুল ইসলাম ও এনামুল হক বাদ পড়েছেন। তবে প্রথমবার দলে থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে ধরে রেখেছে নির্বাচক প্যানেল।

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ঢাকায়। সিরিজ শেষে দুই দল খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ টেস্ট দল :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X