কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতায় সেমিতেই বিদায় বাংলাদেশের

ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই দাপুটে জয়ে সেই সম্ভাবনা আরও জাগিয়েছিলেন আজিজুল হাকিম তামিমরা। সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছিলেন তারা। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় লড়াইয়ের পুঁজিই তুলতে পারেননি তারা।

সহজ জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামী ২১ ডিসেম্বর দুবাইতে শিরোপা জয়ের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।

দুবাইয়ের আইসিসি একামেডিতে বৃষ্টিতে ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২৬.৩ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায়। জবাবে ১৬.৩ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। পাকিস্তান ওপেনার সামির মিনহাজ একাই ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

বাংলাদেশের ব্যাটিংয়ের ছন্দপতন শুরু হয় পঞ্চম ওভারে। ২৪ রান তুলতেই ফেরেন দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার। দলীয় ৫৫ রানে অধিনায়ক তামিমও ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর মিডল অর্ডারে ভেঙে পড়ে ব্যাটিং স্তম্ভ্। একের পর এক ব্যাটার আসা-যাওয়ার মধ্যেই ছিলেন।

শেষ দিকে সামিউর বশিরের ৩৩ রানের ইনিংসে একশ পার হয়। কিন্তু লড়াইয়ের জন্য সেটা যে যথেষ্ট ছিল না, তা পাকিস্তানের ব্যাটিংয়েই টের পাওয়া গেল। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ৮ উইকেটে জিতেছে ভারতও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X