স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতিকে ঘিরে জাহানারার অভিযোগে যা বলছে বিসিবি

বিসিবির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবির লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ নারী ক্রিকেটে মাঠের লড়াইয়ের বাইরে এবার শুরু হয়েছে অন্যরকম এক বিতর্ক। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার জাহানারা আলম সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে তুলেছেন গুরুতর অভিযোগ—অনৈতিক সুবিধা নেওয়া থেকে শুরু করে জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণ পর্যন্ত।

তার এই বক্তব্য আলোড়ন তুলেছে ক্রিকেট মহলে, স্বাভাবিকভাবেই বিষয়টি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কানে। আর বোর্ডের প্রতিক্রিয়া এসেছে যথেষ্ট দৃঢ় ও স্পষ্ট ভাষায়— “অভিযোগগুলো ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।”

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সম্প্রতি বাংলাদেশ নারী দলের এক সাবেক সদস্য গণমাধ্যমে বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। বোর্ড এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।’

বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, ‘এ ধরনের বিভ্রান্তিকর ও অপমানজনক দাবি অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে এমন সময়ে যখন নারী দল আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় অগ্রগতি ও ঐক্য প্রদর্শন করছে। এসব মন্তব্যের সময়কাল ও উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে দলের মনোবল নষ্ট করার প্রয়াস বলেই মনে হচ্ছে।’

বিসিবি আরও জানায়, জাহানারা বর্তমানে বোর্ডের কোনো পরিকল্পনা বা কার্যক্রমের সঙ্গে যুক্ত নন, তবু তিনি ‘প্রাসঙ্গিকতা ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন।’

সংগঠনের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করতে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বোর্ড নারী দলের নেতৃত্ব, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা রাখে। তদন্তে কোনো অভিযোগেরই প্রমাণ মেলেনি। বিসিবি দলের সবার পাশে দৃঢ়ভাবে রয়েছে।’

একসময় বাংলাদেশের নারী দলের অন্যতম মুখ ছিলেন জাহানারা আলম। ২০১১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে ছিটকে পড়েছেন জাতীয় দল থেকে। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন এই পেসার।

বিসিবির এই বিবৃতির পর স্পষ্ট— বোর্ড নারী দলের ঐক্য ও নেতৃত্বের ওপর পূর্ণ সমর্থন বজায় রাখতে চায় এবং বাইরে থেকে আসা অভিযোগে বিভ্রান্ত হতে রাজি নয়। এখন দেখার বিষয়, জাহানারার অভিযোগের এই অধ্যায় এখানেই শেষ হয় কি না, নাকি সামনে আরও নতুন বিতর্ক অপেক্ষা করছে বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১০

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১১

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১২

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৩

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৪

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৫

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৬

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৭

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৮

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

২০
X