স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আমিনুলের ঘোষণায় শুরু হচ্ছে বিসিবির নতুন যুগ

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণ কেন্দ্র এত দিন ছিল ঢাকায়। সব সিদ্ধান্ত, সব পরিকল্পনা—রাজধানী ঘিরেই চলত। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম এবার সেই ধারারই বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন। তার ভাষায়, “ঢাকা এখন শুধু হেডকোয়ার্টার।”

দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ শেষে এমন ঘোষণা যেন এক নতুন অধ্যায়ের সূচনা। দেশের ৬৪ জেলা ও ৮ বিভাগ থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে শেষ হয় এই কর্মশালা। উদ্দেশ্য ছিল স্পষ্ট—ক্রিকেটকে ঢাকার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে দেওয়া গোটা বাংলাদেশে।

আমিনুলের বক্তব্যে ফুটে উঠল বিকেন্দ্রীকরণের সেই স্পিরিট-‘বাংলাদেশের বিভাগীয় দলগুলো এখন থেকে নিজেরাই নিজেদের দল পরিচালনা করবে। বিভাগ নিজের ক্রিকেট নিজে চালাবে, পারফরম্যান্স বিশ্লেষণ করবে, অবকাঠামো উন্নয়ন করবে। আমরা আজ থেকে দায়িত্বটা আপনাদের হাতে তুলে দিচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের মূল উদ্দেশ্য ছিল “কানেক্ট অ্যান্ড গ্রো”—আমরা কানেক্ট করতে পেরেছি, এবার গ্রো করার সময়।’

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কার্যত দেশের আটটি বিভাগেই তৈরি হতে যাচ্ছে ছোট ছোট ক্রিকেট হেডকোয়ার্টার। স্থানীয় পর্যায়ে ক্রিকেট উন্নয়ন, খেলোয়াড় তৈরি, এবং অবকাঠামোগত অগ্রগতি—সব দায়িত্ব এখন সেসব অঞ্চলের ওপরই থাকবে।

কনফারেন্সে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বিসিবির উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আমরা ক্রিকেটে বিকেন্দ্রীকরণ চাই। ক্রিকেট যেন শহর, গ্রাম, প্রত্যন্ত অলিগলিতে ছড়িয়ে পড়ে—যাতে দেশের যেকোনো কোণ থেকে প্রতিভা উঠে আসে জাতীয় দলে।’

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে সারা দেশের অন্তত ১৫০টি মাঠে সিনথেটিক টার্ফ বসানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে আরও বেশি খেলোয়াড় নিয়মিত অনুশীলনের সুযোগ পান।

বিসিবি সভাপতি আমিনুলও অনুরোধ করেছেন, জেলা ও উপজেলা পর্যায়ে মাঠগুলোর সংস্কার এবং সিনথেটিক টার্ফ বসানোর কাজ যেন দ্রুত সম্পন্ন হয়।

দুই দিনের এই কনফারেন্সে দেশের কোচ, নারী ক্রিকেট উদ্যোক্তা, ক্রীড়া কর্মকর্তা, ও জেলা কাউন্সিলরদের সরাসরি মতামত শুনেছে বোর্ড। মাঠপর্যায়ের বাস্তবতা থেকে উঠে আসা সেসব বক্তব্য যেন এক নতুন দিকনির্দেশনা দিয়েছে বিসিবিকে।

ঢাকায় বসে ক্রিকেট চালানোর যুগ শেষ। নতুন যাত্রা শুরু হচ্ছে মাঠ থেকে, বিভাগ থেকে, জনগণের কাছ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X