বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ সেরার অর্থ মাঠকর্মীদের দিলেন সিরাজ

ম্যাচ সেরার পুরস্কার হাতে সিরাজ। ছবি: সংগৃহীত
ম্যাচ সেরার পুরস্কার হাতে সিরাজ। ছবি: সংগৃহীত

শুরুটা করেছিলেন বুমরাহ। মাঝে রীতিমতো আগুনে বোলিংয়ে লঙ্কানদের ব্যাটিং দেয়াল ধসে দেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই পেসারের তাণ্ডবে মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। হেসেখেলেই ম্যাচ জিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে রোহিত শর্মার দল। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সিরাজের হাতে। তবে ম্যাচ সেরার পুরস্কারের যে অর্থ তা সিরাজ নিজে না নিয়ে দান করে দিলেন।

মাঠে ভারতের হয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। সিরাজের গতিতেই ধরাশায়ী হয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছে তারা। ম্যাচের সেরা হয়েছেন সিরাজ। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে ৫০০০ ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। তবে পুরস্কারের সেই টাকা পুরোটাই ফিরিয়ে দিয়েছেন সিরাজ। কলম্বোর মাঠকর্মীদের সেই টাকা দিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় এই বোলারের মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে। তাই নিজের পুরস্কার মূল্য তাদের হাতে তুলে দিয়েছেন সিরাজ।

ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে শেষে সিরাজ বলেন, ‘এই পুরস্কার কলম্বোর মাঠকর্মীদের প্রাপ্য। ওরা না থাকলে এই ম্যাচ আয়োজন করাই যেত না। তাই এই টাকা আমি ওদের হাতে তুলে দিতে চাই।’

ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে নিয়মিত মুখ সিরাজ নতুন বলেই বল করেন। কিন্তু সাধারণত ক্রস সিম (বলের সিমের সঙ্গে আঙুল থাকে আড়াআড়ি) ধরে বল করেন তিনি। ফলে পিচে বল সিমে পড়ে না। ক্রস সিমে বল করলে পিচে পড়ে কোনও বল লাফিয়ে ওঠে। আবার কোনও বল একটু নিচের দিকে থাকে। এভাবে বল ধরলে সাধারণত ইনসুইং বেশি হয়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সিম বদলে ফেলেছিলেন সিরাজ। ভারতীয় পেসার বলেন, ‘আমি সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করছিলাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। সেটাই কাজে লাগিয়েছে। বেশির ভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে। আমার লক্ষ্য পূরণ হয়েছে।’

ব্যাটারদের পায়ের কাছে বল করেছেন সিরাজ। খেলতে বাধ্য করেছেন। যে লেংথে সিরাজ বলে করেছেন সেই লেংথ থেকে ব্যাটারদের শট খেলতে সুবিধা হয়। কিন্তু সেই লেংথে বল করেই সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার।

এ প্রসঙ্গে সিরাজ বলেন, ‘উইকেট থেকেই সব হচ্ছিল। বল সুইং করছিল। তাই আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। শুধু ব্যাটারের ব্যাটের কাছে বল করার চেষ্টা করেছি। তার পরে বাকি কাজ পিচ করেছে। ব্যাটারদের খেলানোর চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১০

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১১

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১২

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৩

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৪

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৫

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৬

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৭

পর্তুগালের একাদশ ঘোষণা

১৮

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৯

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০
X