বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে সিরাজের যত রেকর্ড

মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত

আপনি যদি এখন টিভি খুলে বসেন এশিয়া কাপের ফাইনাল দেখবেন বলে তাহলে আপনাকে হতাশ হতে হবে। মাত্র ২১ ওভারেই শেষ হয়েছে ফাইনাল। যাতে ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের জন্য শিরোপা জয় করেছে ভারত। অবশ্য এত সংক্ষিপ্ত ফাইনালের জন্য দর্শকরা দায়ী করতে পারেন মোহাম্মদ সিরাজকে।

এক ওভারে চারটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে একাই হারিয়ে দিয়েছেন তিনি। মোট ৭ ওভার বল করে ২১ রানে ৬টি উইকেট নেন তিনি। আর তার এই বিধ্বংসী স্পেলেই নতুন কিছু রেকর্ডের জন্ম দিলেন সিরাজ।

ভারতের হয়ে এর আগে এক দিনের ক্রিকেটে কোনো বোলারই এক ওভারে চারটি উইকেট নেননি। হ্যাটট্রিক অনেকের থাকলেও এই নজির ছিল না। সেই তালিকায় নাম তুলে ফেললেন সিরাজ়‌।

এক দিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে এতদিন সেরা বোলিং ছিল পাকিস্তানের ওয়াকার ইউনিসের। ১৯৯০ সালে শারজায় একটি ম্যাচে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সেই নজির টপকে গেলেন সিরাজ। তিনি ২১ রানে ৬ উইকেট নিয়েছেন।

এক দিনের ক্রিকেটে ভারতের হয়ে সেরা বোলিং ফিগার হওয়ার সুযোগ ছিল সিরাজের সামনে। তার জন্য দরকার ছিল আর একটি মাত্র উইকেট। কিন্তু ৬টির বেশি উইকেট নিতে না পারায় তা সম্ভব হলো না। ভারতের হয়ে এখনো পর্যন্ত কোনো বোলারেরই ওয়ানডেতে ৭ বা তার বেশি উইকেট নেই।

ভারতের সেরা বোলিং ফিগার স্টুয়ার্ট বিনির। তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে। তিনি ১৯৯৩ সালে কলকাতায় পাকিস্তানের বিরুদ্ধে ১২ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ২০২২ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন জাসপ্রীত বুমরাহ্। তার পরেই রয়েছেন সিরাজ।

এশিয়া কাপে সেরা বোলিং ফিগারও অল্পের জন্য অধরা থেকে গেল সিরাজের। ২০০৮ সালে ভারতের বিরুদ্ধে করাচিতে ১৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। তার পরেই রয়েছেন সিরাজ। এ ক্ষেত্রেও আর একটি উইকেট পেলে সেরা বোলিং ফিগার হতে পারত তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১০

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১১

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১২

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৩

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৫

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৬

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৭

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

২০
X