স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

বিপিএলে নতুন মালিকানায় অংশ নিচ্ছে চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
বিপিএলে নতুন মালিকানায় অংশ নিচ্ছে চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে দলগুলো নিজেদের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে। আসন্ন বিপিএলে নতুন মালিকানায় অংশ নিচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম রয়্যালস নামে অংশ নেবে তারা। বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে বিদেশি লেগস্পিনারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে চট্টগ্রামের জার্সিতে খেলবেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ বিপিএলে কুমিল্লার জার্সিতে খেলেছিলেন তিনি। তবে সে সময় তেমন সুবিধা করতে পারেননি আবরার।

পিএসএল ও বিপিএলের বাইরে কেবল মেজর লিগ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে আবরারের। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০ টেস্ট, ১৪ ওয়ানডে এবং ২৭ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৭ টি-টোয়েন্টিতে তার শিকার ৩৩ উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন ৭৩টি, উইকেট পেয়েছেন ৯০টি।

উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে অংশ নেবে ৬ দল। এর আগে বিসিবি পাঁচ দলের বিপিএলের বিষয়টি চূড়ান্ত করলেও পরবর্তীতে এসে যুক্ত হয়েছে নোয়াখালী। এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো : রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X