স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে টাইগাররা

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়ায় আজকের দ্বৈরথ হয়ে উঠেছে সিরিজ বাঁচানোর লড়াই। সেই ম্যাচে অবশ্য টসে হেরে ফিল্ডিং পেয়েছেন অধিনায়ক লিটন দাস।

বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক প্রস্তুতি সিরিজ হওয়ায় ম্যাচটির গুরুত্ব ছিলই, তবে উদ্বোধনী ম্যাচের ব্যর্থতা চাপ আরও বাড়িয়েছে লিটনদের ওপর। ঘরের মাঠে সাম্প্রতিক ফরমও আশাপ্রদ নয়—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তাই আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে আজ জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।

আয়ারল্যান্ড অবশ্য প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। টেস্ট সিরিজে লড়াই করে হারলেও টি-টোয়েন্টিতে ছন্দ খুঁজে পাচ্ছে তারা। উপমহাদেশীয় কন্ডিশনে খাপ খাইয়ে নেওয়ার মিশনটিও তাদের এগিয়ে চলছে ধারাবাহিকভাবে।

বাংলাদেশের একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X