স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নাসুমের দরকার আর ১ উইকেট

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ছবি : সংগৃহীত
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আর মাত্র ১ উইকেট নিতে পারলেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ শিকার পূর্ণ হবে নাসুমের।

৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়ে শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন নাসুম। সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

নাসুমের আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান (১৫৫ উইকেট), সাকিব আল হাসান (১৪৯ উইকেট), তাসকিন আহমেদ (১০৬ উইকেট), রিশাদ হোসেন (৬৮ উইকেট), মাহেদি হাসান (৬৪ উইকেট), শরিফুল ইসলাম (৬১ উইকেট), মোহাম্মদ সাইফ উদ্দিন (৫০ উইকেট)।

২০২১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাসুমের। এখন পর্যন্ত দেশের হয়ে ৪৮ ম্যাচে ১ হাজার ৯৪ রান দিয়ে ৪৯ উইকেট শিকার করেছেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X