স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত
আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত

১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সোমবার (১৫ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারায় নেপালকে। এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা। কারণ নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

একই দিন আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সমীকরণ ছিল, আফগানদের বিপক্ষে জিতলেই বাংলাদেশকে নিয়ে সেমিতে জায়গা করে নেবে লঙ্কানরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২৩৫ রান করে আফগানিস্তান। জবাবে ৪৯.২ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করে তারা।

বাংলাদেশের মতো ২ ম্যাচে ৪ পয়েন্ট আছে শ্রীলঙ্কারও। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে লঙ্কানরা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল তারা।

আগামী ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X