স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণে তামিমের ক্ষোভ

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও মাঠের ক্রিকেটের চেয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের অস্থিরতা। বিসিবির সর্বশেষ নির্বাচনের পর সৃষ্ট অনিয়মের অভিযোগে ঢাকার শীর্ষ আটটি ক্লাব লিগ বর্জন করায় শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে আসরটি। ২০ দলের লিগে প্রথম দিনে মাঠে গড়িয়েছে মাত্র একটি ম্যাচ।

এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে শনিবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা বিসিবিতে গিয়ে স্মারকলিপি দেন। লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা চেয়ে বিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন তারা।

এ ঘটনার প্রেক্ষাপটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পোস্টে তামিম বলেন, বিসিবির সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটাররাই, অথচ সেই ক্রিকেটারদের সঙ্গেই সম্মানজনক আচরণ করা হয়নি।

তামিম লিখেছেন, বিভিন্ন ডিভিশনের বহু ক্রিকেটার নিজেদের যৌক্তিক দাবি জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যা তাদের অধিকার। কিন্তু বাস্তবে অনেক ক্রিকেটারকে বিসিবির গেটের বাইরে আটকে রাখা হয়। পরে একটি প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও বাকিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক।

একজন ক্রিকেটার হিসেবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তামিম বলেন, ক্রিকেটারদের কথা শোনা ও তাদের সম্মান রক্ষা করা যে কোনো ক্রিকেট বোর্ডের ন্যূনতম দায়িত্ব।

উল্লেখ্য, বর্তমান বিসিবি কমিটির অধীনে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মোট ৪৫টি ক্লাব। এর মধ্যে প্রথম বিভাগ লিগের আটটি ক্লাব থাকায় সূচি ঘোষণা হলেও লিগের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X