স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

আফগানিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চমক রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

এবারের বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান। দলে ফিরেছেন গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হক। এ ছাড়া বাঁহাতি ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ইসহাকও জায়গা ধরে রেখেছেন। তরুণ পেসার আবদুল্লাহ আহমদজাইকেও দলে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি সিরিজে খেলেননি ফজল হক ফারুকি। তাকেও স্কোয়াডে রাখা হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। যেখানে আফগানিস্তান ‘ডি’ গ্রুপে লড়বে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে। আসরের দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে রশিদ খানের দল। এরপর ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা, ১৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড, ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ও ১৯ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ কানাডা।

আফগানিস্তান স্কোয়াড- রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X