স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে রশিদ খান

রশিদ খান। ছবি : সংগৃহীত
রশিদ খান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দ্বিতীয়বারের মতো বিয়ের মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দঘন মুহূর্তটি ভাগ করে নিয়েছেন এই লেগস্পিনার।

রশিদ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লিখেছেন, ‘এটা আমার জীবনের এক গভীর ব্যক্তিগত ও আনন্দের মুহূর্ত। তিনি আমার ভালোবাসার প্রতীক, এমন একজন সঙ্গীর সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন আমি সবসময় দেখেছি। এখন মনে হচ্ছে, জীবনের সবকিছু পরিপূর্ণ হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রশিদের দ্বিতীয় স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও বর্তমানে বিদেশে বসবাস করছেন। তাদের বিবাহ সম্পন্ন হয়েছে চলতি বছরের ২ আগস্ট, যা আসে প্রথম বিয়ের মাত্র দশ মাস পর। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে তিনি নিজের এক চাচাতো বোনকে বিয়ে করেছিলেন। তবে প্রথম বিবাহের বর্তমান অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি রশিদ বা তার পরিবার।

সম্প্রতি এক দাতব্য অনুষ্ঠানে নতুন স্ত্রীকে নিয়ে উপস্থিত হন রশিদ, যা নিয়ে অনলাইনে জোর আলোচনা শুরু হয়। বিষয়টি স্পষ্ট করে তিনি লিখেছেন, ‘সত্যিটা খুবই সহজ—তিনি আমার স্ত্রী, এবং আমরা একে অপরের পাশে আছি। গোপন কিছু নেই। সবাই যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করলেও, ব্যক্তিগত জীবনের এই নতুন সূচনা রশিদের ভক্তদের মাঝেও সাড়া ফেলেছে। আফগানিস্তানের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

ব্যাটে-বলে প্রতিপক্ষকে ঘায়েল করা এই তারকা এবার ভালোবাসার মঞ্চেও ছড়ালেন নিজের জয়ধ্বনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X