স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় মারা গেলেন বিশ্বকাপ খেলা ক্রিকেটার

আকশু ফার্নান্দো। ছবি : সংগৃহীত
আকশু ফার্নান্দো। ছবি : সংগৃহীত

মারা গেছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটার আকশু ফার্নান্দো। কয়েক বছর কোমায় থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাণ হারান তিনি।

২০১৮ সালের ২৮ ডিসেম্বর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ফার্নান্দো। এরপর থেকে টানা ৭ বছর ছিলেন লাইফ সাপোর্টে। সেদিন দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকার সমুদ্রসৈকতে অনুশীলন শেষে ফেরার পথে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

শ্রীলঙ্কার ক্রিকেটে এক সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলছিলেন ফার্নান্দো। দুর্ঘটনার সময় তার বয়স ছিল ২৭ বছর। দুর্ঘটনার আগে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পান ফার্নান্দো। অফ স্পিনও বেশ ভালোই করতেন। সিনিয়র পর্যায়ে সাতটি ৫০‍+ স্কোর ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১০৬৭ রান করেছিলেন ফার্নান্দো। লিস্ট এ ক্রিকেটে ২৫ ম্যাচে করেন ২৯৮ রান। ১৯টি টি-টোয়েন্টিও খেলেছেন ফার্নান্দো।

২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করেন ফার্নান্দো। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে হারের ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছিলেন। শ্রীলঙ্কা জাতীয় দলে খেলা দানুস্কা গুনাতিলকা, ভানুকা রাজাপাকসে অনূর্ধ্ব-১৯ দলে ফার্নান্দোর সতীর্থ ছিলেন।

আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের সিনিয়র প্রশাসক রোশান আবেসিংয়ে ফার্নান্দোর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ‘সে ছিল এক অসাধারণ তরুণ, যার প্রতিশ্রুতিময় ক্যারিয়ার নির্মম এক দুর্ঘটনায় খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। স্কুল ক্রিকেট এবং রাগামার জন্য দারুণ এক খেলোয়াড়। আমাদের সবার জন্য দিনটা দুঃখের। আমরা তোমাকে মিস করব আকশু এবং সারা জীবন মনে রাখব। শান্তিতে বিশ্রাম নাও প্রিয় রাজকুমার।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X