স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ, খেলবে পাঁচ দল

ফ্র্যাঞ্চাইজি লিগের দুনিয়ায় পা রাখতে চলেছে আফগানিস্তান। ছবি : সংগৃহীত
ফ্র্যাঞ্চাইজি লিগের দুনিয়ায় পা রাখতে চলেছে আফগানিস্তান। ছবি : সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি লিগের দুনিয়ায় পা রাখতে চলেছে আফগানিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড নতুন একটি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি–টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে। ২০২৬ সালের অক্টোবরে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। পাঁচ দলের অংশগ্রহণে হবে প্রথম আসর। টুর্নামেন্টটি আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, আগামী বছরে জুন-জুলাইতে প্লেয়ার্স ড্রাফট আয়োজন হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথম আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। আফগানিস্তানের শীর্ষ জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার এবং উদীয়মান স্থানীয় প্রতিভারা খেলবে।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ এ প্রসঙ্গে বলেন, ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেটের অগ্রযাত্রার নতুন ধাপ। এটি আমাদের দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও ভালোভাবে তুলে ধরতে সাহায্য করবে। নতুনদের জন্য এটা হবে নিজেদের প্রমাণের মঞ্চ। সে সঙ্গে দেশের ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা ক্রিকেটারদের চমৎকার পারফরম্যান্স দেখার সুযোগ মিলবে দর্শকদের। ’

২০১৮ সালেও আফগানিস্তান ৫ দলের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করেছিল। ওই আসরে খেলেছিলেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদির মতো তারকারা। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা এবং লিগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় সেই টুর্নামেন্টটি আর মাঠে গড়ায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X