স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ‘অ্যাকশন’ নেবে বিসিবি

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে উত্তাল ছিল ক্রীড়াঙ্গন। প্রথমবারের মতো স্থগিত ঘোষণা করা হয় বিপিএলও। তবে পরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি।

৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল শোকজের জবাব না দিলে কী ‘অ্যাকশন’ নেওয়া হবে, তা জানিয়েছেন মিঠু। তিনি বলেন, ‘তাকে অর্থ কমিটির চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে।’

নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিসিবির পরবর্তী করণীয় কী হবে তা-ও জানিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। একদম গঠনতন্ত্রে লেখা আছে। ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রক্রিয়ায় এগোবে। জবাব না দিলে, তার মানে আপনি জানেন… আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটার ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই।’

ইফতেখার রহমান মিঠু তার বক্তব্য দ্বারা সরাসরি না বললেও বুঝিয়েছেন বিসিবির পরিচালক পদ থেকেও অপসারণ হতে পারেন নাজমুল ইসলাম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১১

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১২

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৩

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৪

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৫

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৬

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৭

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৮

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৯

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

২০
X