সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

ছবি : বিসিসিআই
ছবি : বিসিসিআই

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা দাপুটের সঙ্গেই শেষ করল ভারত। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ৪–১ ব্যবধানে কিউইদের হারিয়ে নিজেদের করে নিল ভারত।

প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়ে আগেভাগে সিরিজ নিশ্চিত করে ফেলে টিম ইন্ডিয়া। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ালেও, শেষ ম্যাচে বড় জয়ে সিরিজ শেষ করে ভারত। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে শনিবার ৪৬ রানে জয় পায় ভারত।

টস জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুতে ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দ্রুত ফিরে গেলেও ব্যাটিংয়ের গতি কমেনি। ৪২ রানের মধ্যেই দুই জন আউট হওয়ার পর ইনিংসের রাশ নিজের হাতে তুলে নেন ঈশান কিষান। আগ্রাসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বোলারদের একেবারে চাপে ফেলে দেন তিনি। মাত্র ৪৩ বলে ১০৩ রান করে দুরন্ত সেঞ্চুরি হাঁকান ঈশান। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১০টি ছক্কা। ইশানের ইনিংসের হাত ধরেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তুলে ২৭১ রানের বিশাল স্কোর।

ঈশানকে যথাযথ সঙ্গ দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৩০ বলে ঝড়ো ৬৩ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল অসাধারণ কিছু নজরকাড়া শট। পরে পাঁচ নম্বরে নেমে হার্দিক পান্ডিয়াও নিজের চেনা আগ্রাসী মেজাজে ব্যাট করেন। ১৭ বলে ৪২ রান করে দলের রানের গতি আরও বাড়িয়ে দেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ও কাইল জেমিসন ২টি করে উইকেট নিলেও ভারতীয় ব্যাটিংয়ের সামনে কার্যত অসহায় দেখায় কিউই বোলিং আক্রমণকে।

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারালেও ছন্দ হারায়নি নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ৩৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রাচিন রবীন্দ্র ১৭ বলে ৩০ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। তবে এর পরেই ম্যাচের রাশ ঘুরিয়ে দেন ভারতীয় বোলাররা।

অর্শদীপ সিং দুরন্ত বোলিং করে ৫ উইকেট নেন। অক্ষর প্যাটেল ৩টি এবং বরুণ চক্রবর্তী ১টি উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ১৯.৪ ওভারে ২২৫ রানেই অলআউট হয়ে যায়, আর ৪৬ রানের জয়ে সিরিজ শেষ করে টিম ইন্ডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X