স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-১৯ দল এবার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালের বড় হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে আজ রোববার বুলাওয়েতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

গত ২১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানে বড় ব্যবধানে হেরেছিল ভারত। যদিও একই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতই পাকিস্তানকে ৯০ রানে হারিয়েছিল। ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই মর্যাদার লড়াই হয়ে উঠেছে।

রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দলের ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ নীতি আবারও দেখা যেতে পারে। এশিয়া কাপেও ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে গিয়েছিল ভারতীয় দল।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আয়ুশ মহাত্রে নেতৃত্বাধীন ভারত। তারা গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করে। এরপর স্বাগতিক জিম্বাবুয়েকে ২০৪ রানে উড়িয়ে দিয়ে অপরাজিত থাকার ধারাও অব্যাহত রাখে। অন্যদিকে পাকিস্তান শুরুতে ইংল্যান্ডের কাছে হারলেও পরে ঘুরে দাঁড়ায়। স্কটল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়ে তারা সুপার সিক্সে জায়গা করে নেয় এবং নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় আজ ভারতের মুখোমুখি হচ্ছে।

ম্যাচটি আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে। জানিয়ে রাখা ভালো যে এই টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ। যদিওবা নিজেদের শেষ ম্যাচে শনিবার বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X