স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

যুক্তরাষ্ট্রের বিপক্ষে উইকেট লাভের পর স্কটিশদের উদযাপন। ছবি : এক্স
যুক্তরাষ্ট্রের বিপক্ষে উইকেট লাভের পর স্কটিশদের উদযাপন। ছবি : এক্স

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মেয়েদের রীতিমতো গুড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। আজ রোববার স্কটিশরা ৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করেছে স্কটল্যান্ডের মেয়েরা। শুরুতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৩৭ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে সেরা চারে জায়গা নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে স্কটিশরা। টেবিলের দুই ও চার নম্বরে থাকা আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের পয়েন্ট সংখ্যাও ৬। এদিকে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান বাংলাদেশের মেয়েদের। এই চার দলই বাছাই পর্ব থেকে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে।

নেপালের কীর্তিপুরে আজ রোববার টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতেই আসে ৪১ রান। ১০ বলে ১৭ রান করে আউট হন ক্যাথরিন ফ্রেসার। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি ক্যাথরিন ব্রাইস। আর উইরেকটরক্ষক ব্যাটার সারাহ ব্রাইস করেন ৯ বলে ১২ রান। এদিকে ফিফটির দেখা পেয়েছেন ওপেনার ডার্সে কার্টার। ফিফটি পূরণের পর থামেন ৫২ রানে। আর মাত্র ৩২ বলে ৪৩ রানের ইনিংসটি খেলেন অ্যালিসা লিস্টার। এছাড়া মেগান ম্যাককোল ৪, প্রিয়ানাজ চ্যাটার্জী ৩৯, ল্যাচেল স্লাটার ২ ও কোলে অ্যাবেল ০ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। টপঅর্ডার ব্যাটাররা খানিকটা প্রতিরোধ গড়লেও ম্যাচ জয়ের ক্ষেত্রে সেটা যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন এল্লা ক্লারিজ। ২৪ রান করেন চেতনা প্যাগিদইয়ালা। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X