স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘শতভাগ নিশ্চিত ভারত–পাকিস্তান ম্যাচ হবে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে সরকারের সিদ্ধান্ত মোতাবেক চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিদি-বাবর-আঘারা।

তবে ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্র অশ্বিন মনে করছেন এই দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার মতে, ভারতের বিপক্ষে না খেলার যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে তা থেকে সরে আসবে। আর এই ব্যাপার ঘটবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে। নিজের ইউটিউব চ্যানেলেই এমন কথা বলেন অশ্বিন।

এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘শতভাগ নিশ্চিত যে ম্যাচটি হবে। আমি মনে করি পাকিস্তান আগামী চার-পাঁচ দিনের মধ্যে তাদের অবস্থান বদলাবে। আমি নিজেও এই ম্যাচ দেখতে চাই। তারা আর্থিক ক্ষতির সন্মুখীন হতে পারে। সম্প্রচারকেরা প্রচুর অর্থ হারাবে, তাই সমঝোতা হতেই হবে। সব সদস্যই ক্ষতির সম্মুখীন হবে এবং আইসিসির বৈঠকে তারা বলবে, পাকিস্তানের কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হয়েছি। পিএসএলে খেলোয়াড়দের ছাড়পত্র না–ও দেওয়া হতে পারে।’

অশ্বিন মনে করেন, টি-টুয়েন্টি বিশ্বকাপে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে না খেলার সিদ্ধান্তটা ‘গ্রহণযোগ্য নয়।’ তাঁর আশা, পিসিবি নিজেদের অবস্থান বদলাবে, ‘পাকিস্তান ও ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। তাই ভেন্যু নিয়ে কোনো সমস্যা নেই। বিশেষ কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলব না বলাটা গ্রহণযোগ্য নয়। আশা করি, শুভচিন্তার জয় হবে এবং এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।’

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজক এবার শ্রীলঙ্কা ও ভারত। সেদিনই মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। একই দিন কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ। ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি হবে ১৫ই ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোতে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X