স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অপূর্ণতা আর বিতর্কে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পর্দা উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে। শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে ডাচরা।

তবে বিশ্বকাপ শুরু হলেও বিতর্ক রয়ে গেছে অনেক। সেসঙ্গে থাকছে অপূর্ণতাও। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ম্যাচের সংবাদ সম্মেলন হয়েছে। বিশ্বকাপ বয়কট না করলে এই সংবাদ সম্মেলনে থাকত বাংলাদেশ। আর ৫৫ হাজার বর্গমাইলে বিশ্বকাপ উন্মাদনা মিলেমিশে একাকার হতো আজ। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে কিঞ্চিৎ হলেও হতাশা স্পর্শ করেছে ক্রিকেট অনুরাগীদের।

জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে বাংলাদেশকে ছাড়া টি-২০ বিশ্বকাপ অপূর্ণ। বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বিশ্বাস করতে পারছেন না বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকে ছুঁয়ে গেছে বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারের হতাশা।

শ্রীলঙ্কায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে পাকিস্তান আর নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে বেলা সাড়ে ১১টায় পর্দা উঠে বিশ্বকাপের। দেশের দুটি টিভি চ্যানেল দেখাবে বিশ্বকাপের ম্যাচ। ১৯৯৬ সালের পর আবার বিশ্বকাপের দর্শক হয়ে গেছে বাংলাদেশ। বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুর আলমের মন পুড়ছে এই দুঃখে, ‘৩০ বছর আগে আমরা ক্রিকেটের বিশ্বকাপ দেখতাম দর্শক হিসেবে। তখন ভাবতাম বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে। আমরা মিনি বিশ্বকাপ আয়োজন করেছি কিন্তু খেলতে পারিনি। সেই আগের অবস্থায় ফিরে গেলাম। এখন অন্য দেশকে সাপোর্ট করতে ভালো লাগবে না।’

বয়কট না করলে কলকাতায় আজ বিকালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতো বাংলাদেশ। সাবেক ক্রিকেট সংগঠক ববির মতে, ‘একটি বিশ্বকাপ শুরু হচ্ছে, যোগ্যতা থাকার পরও সেখানে খেলছি না এটা গ্রহণ করতে কষ্ট হচ্ছে। এই বিষয়টি ভাবতেই কষ্ট হয়। জানি না কবে এই স্ট্রেসফুল পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারব।’ এ রকম অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বলে মনে করেন তিনি। ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিলে পরিস্থিতি এই পর্যায়ে যেত না বলে দাবি তার।

বাংলাদেশ বিশ্বকাপ খেলে ১৯৯৯ সাল থেকে। এরপর টানা সাতটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছে। কোয়ালিফাই করলে ২০২৭ সালে খেলা হবে অষ্টম ওয়ানডে বিশ্বকাপ। টি-২০ ক্রিকেটে ভালো করতে না পারলেও টানা খেলেছে ২০২৪ সাল পর্যন্ত। ২০২৬ সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে বয়কট করতে হয়েছে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও খেলতে না পারার দুঃখ ছুঁয়ে গেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকেও, ‘বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না এটা তো অবশ্যই বেদনাদায়ক। আমার মনে হয় সবচেয়ে বেশি বঞ্চিত খেলোয়াড়রা। বিশ্বকাপ সব সময় সবার ভাগ্যে জোটে না। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে হয়। যে খেলোয়াড়গুলো নির্বাচিত হয়েছিল, তারা অপেক্ষায় ছিল খেলবে। তাদের সে স্বপ্ন পূরণ হলো না।’

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপ অপূর্ণ বলে দাবি জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের, ‘বাংলাদেশ থাকলে আমাদের গর্ব হতো। বিশ্বকাপের সৌন্দর্য বাড়ত। পরিপূর্ণ প্যাকেজ হতো। যে আদলে বিশ্বকাপ হওয়ার কথা, বাংলাদেশ থাকলে সেটাই হতো।’

তার মতে বাংলাদেশের শূন্যতা স্কটল্যান্ডকে দিয়ে পূরণ হওয়ার নয়, ‘আমাদের জায়গায় স্কটল্যান্ড খেলছে। তাদের দেশে ক্রিকেট জনপ্রিয় নয়। ফুটবল ও রাগবিতে ভালো খেলে। তারা অত ভালো ক্রিকেট খেললে বা ক্রিকেট নেশন হলে বিশ্বকাপ খেলত।’

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১০

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১১

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১২

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৩

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৪

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৫

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৬

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৭

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৮

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৯

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

২০
X