স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্ট্রাইক রেট ৪৪০, বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটিশ ক্রিকেটারের নয়া ইতিহাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অপ্রত্যাশিতভাবেই এবারের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আর সুযোগ পেয়েই নিজেদের দারুণভাবে মেলে ধরেছে তারা। ইতালির বিপক্ষে আজ দাপুটে ‍এক জয়ও তুলে নিয়েছে স্কটিশরা। প্রথমে ব্যাট করে ২০৭ রান তোলে স্কটল্যান্ড। জবাবে ১৩৪ রানেই শেষ হয়ে যায় ইতালির ইনিংস।

আর স্কটল্যান্ডের এই জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে মাইকেল লিস্কের। ব্যাট হাতে ২২ রানের ঝড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও তোলে নিয়েছেন ৪ উইকেট। এই পারফর্ম্যান্সেই গড়েছেন নতুন ইতিহাস। ভেঙেছেন যুবরাজ সিংয়ের ১৯ বছরের রেকর্ড।

স্কটল্যান্ডের হয়ে উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে আজ রীতিমতো ঝড় তোলেন জর্জ মুনসে। ৫৪ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। ছয়ে নেমে রানের গতি বাড়ান মাইকেল লিস্ক। মাত্র ৫ বলেই খেলেন ২২ রানের টর্নেডো ইনিংস। সমান দুটি করে বাউন্ডারি ও ছক্কা মেরেছেন। স্ট্রাইক রেট ৪৪০। এই ঝড়ো ইনিংসেই টপকে গেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে। ভেঙেছেন ১৯ বছরের এক রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত ইনিংস খেলার নজির এখন মাইকেল লিস্কের দখলে।

২০০৭ সালে এই নজির গড়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন স্মিথ। ৭ বলে ২৯ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৪১৪.২৮। তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ৫৮ করেছিলেন যুবরাজ। ছয়টি ছক্কা মেরে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচেই। তার স্ট্রাইক রেট ছিল প্রায় ৩৬৩।

তাদের টপকে আজ শীর্ষে উঠে এলেন মাইকেল লিস্ক। তবে অন্তত ২০ রান করেছেন, এমন ইনিংস খেলা ক্রিকেটারদেরই রাখা হয়েছে তালিকায়। লিস্ক অবশ্য ব্যাট হাতে ঝড় তোলেই থামেননি। যাদু দেখিয়েছেন বল হাতেও। প্রতিপক্ষের মূল্যবান চার উইকেটও দখল করেন তিনি।

এর ফলে একই ম্যাচে ২০ রান করা ও চার উইকেট নেওয়ার বিরল কীর্তিও গড়েছেন লিস্ক। সহযোগী দেশগুলোর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে এমন অবিস্বরণীয় কীর্তি গড়লেন স্কটিশ অলরাউন্ডার লিস্ক।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১০

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১১

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১২

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৪

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৫

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৬

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৭

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

২০
X